Home » গৌরনদী » বরিশাল » গৌরনদীতে লাশ নিয়ে ফেরার পথে অ্যাম্বুলেন্স-ট্রাক মুখোমুখি সংঘর্ষ
৩ February ২০২৬ Tuesday ১:১২:২৩ PM
গৌরনদীতে লাশ নিয়ে ফেরার পথে অ্যাম্বুলেন্স-ট্রাক মুখোমুখি সংঘর্ষ
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি:
লাশ নিয়ে বাড়ি ফেরার পথে ট্রাকের সঙ্গে অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংর্ঘষের ঘটনা ঘটেছে। এতে ৬ জন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে হাসতাপালে পাঠানো হয়েছে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শিশুর লাশবাহী অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্স এবং ট্রাকের চালকসহ মোট ৬ জন আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. শামীম শেখ জানান, আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
গণভোট ব্যর্থ হলে সরকারকে ব্যর্থ করে দেওয়া হবে : বরিশালে বিরোধীদলীয় নেতা
কীর্তনখোলা নদীর পাড় দখল করে চাঁদাবাজি: মুক্তি চান ভোগান্তির শিকার ব্যক্তিরা
দক্ষিণাঞ্চলের ৯ নদীর পানি বিপদসীমা ছাড়াল
ভাঙ্গা–কুয়াকাটা ৬ লেনের ঘোষণা না আসায় দক্ষিণাঞ্চলে মিশ্রপ্রতিক্রিয়া