বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং, বটম ট্রলিং ও নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধের দাবিতে পটুয়াখালীর কলাপাড়ায় মানববন্ধন করেছেন স্থানীয় জেলে ও মৎস্য ব্যবসায়ীরা।
শনিবার (১৮ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার ধুলাশ্বর ইউনিয়নের আশাখালী এলাকায় ঘণ্টাব্যাপী এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে পাঁচ শতাধিক জেলে ও মৎস্য ব্যবসায়ী অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য দেন আশাখালী মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি মো. মাঈনুদ্দীন দালাল, সাধারণ সম্পাদক মো. শামীম রেজা, মৎস্য ব্যবসায়ী মো. শাহজাদা হাওলাদার, মো. মর্তুজা আহমেদ, জেলে সোহাগ গাজী, মো. সাইদুলসহ স্থানীয় মৎস্যজীবীরা।
বক্তারা বলেন, অবৈধ ট্রলিং, বটম ট্রলিং এবং নিষিদ্ধ জালের ব্যবহারের কারণে সামুদ্রিক জীববৈচিত্র্য ও মৎস্যসম্পদ মারাত্মক হুমকির মুখে পড়ছে। এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকলে ভবিষ্যতে মাছের উৎপাদন আরও কমে যাবে এবং ক্ষতিগ্রস্ত হবেন প্রকৃত জেলেরা।
তারা অবিলম্বে অবৈধ ট্রলিং ও নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
গণভোট ব্যর্থ হলে সরকারকে ব্যর্থ করে দেওয়া হবে : বরিশালে বিরোধীদলীয় নেতা
কীর্তনখোলা নদীর পাড় দখল করে চাঁদাবাজি: মুক্তি চান ভোগান্তির শিকার ব্যক্তিরা
দক্ষিণাঞ্চলের ৯ নদীর পানি বিপদসীমা ছাড়াল
ভাঙ্গা–কুয়াকাটা ৬ লেনের ঘোষণা না আসায় দক্ষিণাঞ্চলে মিশ্রপ্রতিক্রিয়া