Current Bangladesh Time
Saturday July ১৮, ২০২৬ ৯:১২ PM
Barisal News
Latest News
Home » ভোলা » ভোলা সদর » ভোলায় অবৈধ ২ ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা
১৮ July ২০২৬ Saturday ৭:৩১:২১ PM
Print this E-mail this

ভোলায় অবৈধ ২ ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা


ভোলা প্রতিনিধি:

ভোলায় অবৈধভাবে পরিচালিত ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালের বিরুদ্ধে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) ও পুলিশের সহায়তায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। অভিযানে দুটি ডায়াগনস্টিক সেন্টারকে মোট দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (১৮ জুলাই) সকাল ১০টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জয়নাল আবেদীনের নেতৃত্বে জেলা শহরের কয়েকটি ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালের বিরুদ্ধে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়ায় আছ সুন্নাহ জেনারেল হাসপাতালকে এক লাখ টাকা এবং যমুনা মেডিকেল সার্ভিসেসকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জয়নাল আবেদীন জানান, বিভিন্ন অভিযোগের ভিত্তিতে দুটি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে মোট দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এবং স্বাস্থ্যসেবা খাতে শৃঙ্খলা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
গণভোট ব্যর্থ হলে সরকারকে ব্যর্থ করে দেওয়া হবে : বরিশালে বিরোধীদলীয় নেতা
কীর্তনখোলা নদীর পাড় দখল করে চাঁদাবাজি: মুক্তি চান ভোগান্তির শিকার ব্যক্তিরা
দক্ষিণাঞ্চলের ৯ নদীর পানি বিপদসীমা ছাড়াল
ভাঙ্গা–কুয়াকাটা ৬ লেনের ঘোষণা না আসায় দক্ষিণাঞ্চলে মিশ্রপ্রতিক্রিয়া
এইচএসসি পরীক্ষার্থীদের ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com