![]() ভোলায় অবৈধ ২ ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা
১৮ July ২০২৬ Saturday ৭:৩১:২১ PM
ভোলা প্রতিনিধি: ![]() ভোলায় অবৈধভাবে পরিচালিত ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালের বিরুদ্ধে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও পুলিশের সহায়তায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। অভিযানে দুটি ডায়াগনস্টিক সেন্টারকে মোট দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। শনিবার (১৮ জুলাই) সকাল ১০টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জয়নাল আবেদীনের নেতৃত্বে জেলা শহরের কয়েকটি ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালের বিরুদ্ধে এ অভিযান পরিচালিত হয়। অভিযানকালে বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়ায় আছ সুন্নাহ জেনারেল হাসপাতালকে এক লাখ টাকা এবং যমুনা মেডিকেল সার্ভিসেসকে এক লাখ টাকা জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জয়নাল আবেদীন জানান, বিভিন্ন অভিযোগের ভিত্তিতে দুটি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে মোট দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এবং স্বাস্থ্যসেবা খাতে শৃঙ্খলা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

