![]() সাগরে অবৈধ ট্রলিং বন্ধের দাবিতে কলাপাড়ায় মানববন্ধন
১৮ July ২০২৬ Saturday ৭:৪৭:০৮ PM
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: ![]() বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং, বটম ট্রলিং ও নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধের দাবিতে পটুয়াখালীর কলাপাড়ায় মানববন্ধন করেছেন স্থানীয় জেলে ও মৎস্য ব্যবসায়ীরা। শনিবার (১৮ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার ধুলাশ্বর ইউনিয়নের আশাখালী এলাকায় ঘণ্টাব্যাপী এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে পাঁচ শতাধিক জেলে ও মৎস্য ব্যবসায়ী অংশ নেন। মানববন্ধনে বক্তব্য দেন আশাখালী মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি মো. মাঈনুদ্দীন দালাল, সাধারণ সম্পাদক মো. শামীম রেজা, মৎস্য ব্যবসায়ী মো. শাহজাদা হাওলাদার, মো. মর্তুজা আহমেদ, জেলে সোহাগ গাজী, মো. সাইদুলসহ স্থানীয় মৎস্যজীবীরা। বক্তারা বলেন, অবৈধ ট্রলিং, বটম ট্রলিং এবং নিষিদ্ধ জালের ব্যবহারের কারণে সামুদ্রিক জীববৈচিত্র্য ও মৎস্যসম্পদ মারাত্মক হুমকির মুখে পড়ছে। এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকলে ভবিষ্যতে মাছের উৎপাদন আরও কমে যাবে এবং ক্ষতিগ্রস্ত হবেন প্রকৃত জেলেরা। তারা অবিলম্বে অবৈধ ট্রলিং ও নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

