![]() তারেক রহমানের জনসভায় যোগ দিতে বরিশালের পথে ভোলার ২০ হাজার নেতাকর্মী
৪ February ২০২৬ Wednesday ১২:৫০:২৯ PM
ভোলা প্রতিনিধি: ![]() বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বরিশালের জনসভায় যোগ দিতে সড়ক ও নৌপথে ভোলা থেকে হাজার হাজার নেতাকর্মী বরিশাল যাচ্ছেন। দুই দশক পর সরাসরি তারেক রহমানকে দেখতে আগ্রহের শেষ নেই তৃণমূলের নেতাকর্মীদের। জেলা বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, বুধবারের (৪ ফেব্রুয়ারি) জনসমাবেশে অন্তত ২০ হাজার নেতাকর্মী যোগ দিবেন। একদিন আগেই বরিশাল গেছেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম, ভোলা-২ আসনের সংসদ সদস্য প্রার্থী মো. হাফিজ ইব্রাহিম, ভোলা-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী ও যুবদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন।
সদর উপজেলা বিএনপির সদস্য সচিব মো. হেলাল উদ্দিন জানান, ব্যক্তি উদ্যোগে অনেক নেতাকর্মী তারেক রহমানের সভায় যোগ দিবেন। তারপরও দলের পক্ষ থেকে ৭টি লঞ্চ ও ৩টি ট্রলার রাখা হয়েছে।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

