Current Bangladesh Time
Saturday June ২৭, ২০২৬ ২:৪২ AM
Barisal News
Latest News
Home » ভোলা » ভোলা সদর » তারেক রহমানের জনসভায় যোগ দিতে বরিশালের পথে ভোলার ২০ হাজার নেতাকর্মী
৪ February ২০২৬ Wednesday ১২:৫০:২৯ PM
Print this E-mail this

তারেক রহমানের জনসভায় যোগ দিতে বরিশালের পথে ভোলার ২০ হাজার নেতাকর্মী


ভোলা প্রতিনিধি:

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বরিশালের জনসভায় যোগ দিতে সড়ক ও নৌপথে ভোলা থেকে হাজার হাজার নেতাকর্মী বরিশাল যাচ্ছেন। দুই দশক পর সরাসরি তারেক রহমানকে দেখতে আগ্রহের শেষ নেই তৃণমূলের নেতাকর্মীদের।

জেলা বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, বুধবারের (৪ ফেব্রুয়ারি) জনসমাবেশে অন্তত ২০ হাজার নেতাকর্মী যোগ দিবেন। একদিন আগেই বরিশাল গেছেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম, ভোলা-২ আসনের সংসদ সদস্য প্রার্থী মো. হাফিজ ইব্রাহিম, ভোলা-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী ও যুবদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন।


জেলার বিভিন্ন উপজেলা থেকে একদিন আগেই অনেকে নিজ উদ্যোগে বরিশাল যেতে দেখা গেছে। এছাড়া মঙ্গলবার মধ্যরাত থেকে নেতাকর্মীদের নিয়ে বরিশালের উদ্দেশ্যে কয়েকটি লঞ্চ ছেড়ে গেছে।


সদর উপজেলা বিএনপির উদ্যোগে বুধবার ভেদুরিয়া লঞ্চঘাট থেকে ৭টি লঞ্চ ও ৩টি ট্রলারে করে নেতাকর্মীরা একযোগে বরিশাল উদ্দেশ্যে রওনা হয়।

সদর উপজেলা বিএনপির সদস্য সচিব মো. হেলাল উদ্দিন জানান, ব্যক্তি উদ্যোগে অনেক নেতাকর্মী তারেক রহমানের সভায় যোগ দিবেন। তারপরও দলের পক্ষ থেকে ৭টি লঞ্চ ও ৩টি ট্রলার রাখা হয়েছে।


এদিকে, মঙ্গলবার মধ্যরাতে চরফ্যাশনের ঘোষেরহাট থেকে ২টি লঞ্চে ওই উপজেলার নেতাকর্মীরা রওনা হয়েছেন। সভা শেষে ওই লঞ্চেই তারা ফিরে আসবেন। লালমোহন উপজেলা থেকেও ২টি লঞ্চে নেতাকর্মীরা বরিশাল গেছে। বিচ্ছিন্ন উপজেলার মনপুরার নেতাকর্মীরা একদিন আগেই বরিশাল গেছে।


জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হুমায়ুক কবির সোপান জানান, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সভায় সফল করতে ভোলা থেকে দলে দলে নেতাকর্মীরা বরিশাল রওনা হয়েছেন। অনেকেই যাচ্ছেন। দলীয়ভাবে ও ব্যক্তিগত উদ্যোগেও যাচ্ছেন। সভা শেষে ফিরে সবাই আবার নির্বাচনী কাজ শুরু করবেন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
নকল আর হচ্ছে না, এখন লক্ষ্য শিক্ষার মানোন্নয়ন: বরিশালে শিক্ষামন্ত্রী
বরিশালের এমপিরা চার দাবিতে একাট্টা
বরিশালের উন্নয়নে বাজেট বরাদ্দ নেই, সংসদে এমপি’র ক্ষোভ
বরিশালের মহাফেজখানায় ঘুসের কারবার
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com