![]() এক যুগ ধরে বন্ধ, পটুয়াখালী পলিটেকনিকের ছাত্রাবাসটি চালু হবে কবে?
১৬ February ২০২৬ Monday ২:০৯:৫৬ PM
পটুয়াখালী প্রতিনিধি: ![]() এক যুগেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রাবাস। এতে ভোগান্তিতে রয়েছেন দূর-দূরান্ত থেকে আসা শিক্ষার্থীরা। জানা গেছে, পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রাবাসে বসবাসরত ছাত্রদের সঙ্গে অন্যান্য ছাত্র ও বহিরাগতদের কোন্দল এবং পুলিশের সঙ্গে ঘটা সংঘর্ষের কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ২০১৩ সালে ছাত্রাবাসটি বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। পরবর্তীতে নতুন কোনো ঝামেলার সৃষ্টি হতে পারে এ আশঙ্কায় কর্তৃপক্ষ ছাত্রাবাসটি আর খোলার উদ্যোগ নেয়নি। সেই থেকে এখন পর্যন্ত ছাত্রাবাসটি বন্ধ অবস্থায় রয়েছে। এতে বিপাকে পড়ে ইনস্টিটিউটে ভর্তি দূর-দূরান্ত থেকে আসা ছাত্ররা ক্যাম্পাসের বাইরে বেশি ভাড়া দিয়ে মেসে থাকতে ও খেতে বাধ্য হন। এ ছাড়া নিরাপত্তাহীনতা তো রয়েছেই।
এ বিষয়ে পটুয়াখালী পলিটেকনিক্যাল ইন্সটিটিউটের টেকনিক্যাল এবং সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের প্রধান নির্দেশক ইরাউল হক বলেন, ‘আমরা চাচ্ছি ছাত্রদের দাবির পরিপ্রেক্ষিতে হোস্টেলটি খোলার জন্য। ছাত্রদের বর্তমান অসুবিধার কথা চিন্তা করে ছাত্রাবাসটি ফের খুলে দেয়ার জন্য ইতিমধ্যে বেশ কয়েকবার শিক্ষা প্রকৌশল বিভাগের সঙ্গে যোগাযোগ করেছে কর্তৃপক্ষ।’ ![]()
এ বিষয়ে পটুয়াখালী নির্বাহী শিক্ষা প্রকৌশলী মো. মনিরুল কবির বলেন, হোস্টেলটি মেরামতের জন্য একটি চাহিদা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। তবে বরাদ্দ পেলে শিগগিরই সমস্যা সমাধানের কথা জানালেন শিক্ষা প্রকৌশলী।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||


