এক যুগ ধরে বন্ধ, পটুয়াখালী পলিটেকনিকের ছাত্রাবাসটি চালু হবে কবে?
পটুয়াখালী প্রতিনিধি:
এক যুগেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রাবাস। এতে ভোগান্তিতে রয়েছেন দূর-দূরান্ত থেকে আসা শিক্ষার্থীরা।
জানা গেছে, পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রাবাসে বসবাসরত ছাত্রদের সঙ্গে অন্যান্য ছাত্র ও বহিরাগতদের কোন্দল এবং পুলিশের সঙ্গে ঘটা সংঘর্ষের কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ২০১৩ সালে ছাত্রাবাসটি বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। পরবর্তীতে নতুন কোনো ঝামেলার সৃষ্টি হতে পারে এ আশঙ্কায় কর্তৃপক্ষ ছাত্রাবাসটি আর খোলার উদ্যোগ নেয়নি। সেই থেকে এখন পর্যন্ত ছাত্রাবাসটি বন্ধ অবস্থায় রয়েছে। এতে বিপাকে পড়ে ইনস্টিটিউটে ভর্তি দূর-দূরান্ত থেকে আসা ছাত্ররা ক্যাম্পাসের বাইরে বেশি ভাড়া দিয়ে মেসে থাকতে ও খেতে বাধ্য হন। এ ছাড়া নিরাপত্তাহীনতা তো রয়েছেই।
এ দিকে দীর্ঘদিন বন্ধ থাকার ফলে ছাত্রাবাসটি বর্তমানে বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। তাই দ্রুত সময়ের মধ্যে ছাত্রাবাসটি বসবাসের উপযোগী করে আসন বণ্টনের দাবি শিক্ষার্থীদের।
এ বিষয়ে পটুয়াখালী পলিটেকনিক্যাল ইন্সটিটিউটের টেকনিক্যাল এবং সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের প্রধান নির্দেশক ইরাউল হক বলেন, ‘আমরা চাচ্ছি ছাত্রদের দাবির পরিপ্রেক্ষিতে হোস্টেলটি খোলার জন্য। ছাত্রদের বর্তমান অসুবিধার কথা চিন্তা করে ছাত্রাবাসটি ফের খুলে দেয়ার জন্য ইতিমধ্যে বেশ কয়েকবার শিক্ষা প্রকৌশল বিভাগের সঙ্গে যোগাযোগ করেছে কর্তৃপক্ষ।’
পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রাবাস।
পটুয়াখালী পলিটেকনিক্যাল ইন্সটিটিউটের অধ্যক্ষ (অতিরিক্ত দায়িত্ব) মো. দীন ইসলাম খান বলেন, ‘হোস্টেলটি দীর্ঘদিন বন্ধ থাকার কারণে জরাজীর্ণ অবস্থায় রয়েছে। অতিসত্বর শিক্ষা প্রকৌশলর সঙ্গে কথা বলে হোস্টেলটি মেরামত করে খুলে দেয়ার পরিকল্পনা আমাদের রয়েছে।’
এ বিষয়ে পটুয়াখালী নির্বাহী শিক্ষা প্রকৌশলী মো. মনিরুল কবির বলেন, হোস্টেলটি মেরামতের জন্য একটি চাহিদা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। তবে বরাদ্দ পেলে শিগগিরই সমস্যা সমাধানের কথা জানালেন শিক্ষা প্রকৌশলী।
পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউটে বর্তমানে দুই সহস্রাধিক ছাত্র-ছাত্রী রয়েছেন। তবে এরমধ্যে শিক্ষার্থীদের ১২০ আসন দিতে পারবে কর্তৃপক্ষ।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
আটকে আছে ভাঙা-বরিশাল-কুয়াকাটা রেলপথ প্রকল্প, অবরুদ্ধ হাজারো জীবন
বরিশাল শেবাচিম হাসপাতাল: ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী
বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি
দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল নগরীর ১৭ খাল
বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা