Current Bangladesh Time
Wednesday July ১, ২০২৬ ২:০৬ PM
Barisal News
Latest News
Home » কাউখালী » পিরোজপুর » প্রতিমন্ত্রী হয়ে সরকারি কর্মসূচিতে প্রথমবার পিরোজপুরে সফরে আহম্মদ সোহেল মনজুর
২০ February ২০২৬ Friday ৫:৩১:৫২ PM
Print this E-mail this

প্রতিমন্ত্রী হয়ে সরকারি কর্মসূচিতে প্রথমবার পিরোজপুরে সফরে আহম্মদ সোহেল মনজুর


কাউখালী(পিরোজপুর) প্রতিনিধি পিরোজপুর -২ (কাউখালী –ভান্ডারিয়া –নেছারাবাদ) আসনের সংসদ সদস্য গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর সুমন শুক্রবার (২০ ফেব্রুয়ারি) প্রথম নিজ জেলা পিরোজপুরে আসছেন।

গৃহায়ন ও গণপূর্তমন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর একান্ত সচিব (সিনিয়র সহকারী সচিব) মোহাম্মদ কায়সার খসরু সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার বিকেলে এ তথ্য জানানো হয়।

এতে আরো জানানো হয়, মন্ত্রী শুক্রবার সকাল ৭টায় শুলশান বাসভবন থেকে সড়ক পথে পিরোজপুরের উদ্দেশ্যে যাত্রা।

সকালে সাড়ে ১০ টায় পিরোজপুর সার্কিট হাউজে উপস্থিতি।রাত ১২টা ০১ মিনিটে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ উপলক্ষে পিরোজপুর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণরাত ১২.৩০ পিরোজপুর সার্কিট হাউজে উপস্থিতি ও রাত্রি যাপন।

২১ ফেব্রুয়ারী শনিবার সকাল ১১টায় ‘শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ উপলক্ষে জেলা প্রশাসক এর কার্যালয়ে শহীদ আব্দুর রাজ্জাক-সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ। দুপুর সাড়ে ১২ টায় বরিশাল গণপূর্ত জোন, বরিশাল গণপূর্ত সার্কেল, পিরোজপুর গণপূর্ত বিভাগ ও পিরোজপুর জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা। দুপুর দেড় টায়পিরোজপুর সার্কিট হাউজ থেকে গুলশান-২, ঢাকার বাসভবন এর উদ্দেশ্যে যাত্রা।

সফরটি সরকারি কর্মসূচির অংশ বলে জানিয়েছে মন্ত্রণালয়। সফরে মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর সহকারী একান্ত সচিব ও ব্যক্তিগত কর্মকর্তা-কর্মচারীরা সফরসঙ্গী থাকবেন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
প্রকল্পের মেয়াদ শেষ: ইলিশ উৎপাদনে মড়ার উপর খাঁড়ার ঘা
বরিশাল সিটি কলেজ: মব করে কলেজ দখলে জামায়াত নেতারা
খাল উদ্ধার না হলে ডুববে ‘প্রাচ্যের ভেনিস’
নকল আর হচ্ছে না, এখন লক্ষ্য শিক্ষার মানোন্নয়ন: বরিশালে শিক্ষামন্ত্রী
বরিশালের এমপিরা চার দাবিতে একাট্টা
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com