" />
AmaderBarisal.com Logo

বরিশাল খয়রাবাদ সেতুর ঢালে পিকআপের মুখোমুখি সংঘর্ষ, আহত ২


আমাদেরবরিশাল.কম

২১ February ২০২৬ Saturday ১০:৫৬:২৯ PM

নিজস্ব প্রতিনিধি:

বরিশাল-কুয়াকাটা মহাসড়কের খয়রাবাদ সেতু সংলগ্ন এলাকায় পণ্যবাহী দুটি পিকআপের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন দুই চালক। প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকালে বরিশাল থেকে ছেড়ে আসা একটি দ্রুতগতির পিকআপের সঙ্গে বিপরীত দিক থেকে আসা আরেকটি পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষের পর নিয়ন্ত্রণ হারিয়ে যানবাহন দুটি সড়কের পাশে ছিটকে পড়ে দুমড়ে-মুচড়ে যায়। এ ঘটনায় দুই পিকআপের চালক গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়, সৃষ্টি হয় তীব্র যানজট। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।