Home » বরিশাল » বরিশাল সদর » বরিশাল খয়রাবাদ সেতুর ঢালে পিকআপের মুখোমুখি সংঘর্ষ, আহত ২
২১ February ২০২৬ Saturday ১০:৫৬:২৯ PM
বরিশাল খয়রাবাদ সেতুর ঢালে পিকআপের মুখোমুখি সংঘর্ষ, আহত ২
নিজস্ব প্রতিনিধি:
বরিশাল-কুয়াকাটা মহাসড়কের খয়রাবাদ সেতু সংলগ্ন এলাকায় পণ্যবাহী দুটি পিকআপের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন দুই চালক। প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকালে বরিশাল থেকে ছেড়ে আসা একটি দ্রুতগতির পিকআপের সঙ্গে বিপরীত দিক থেকে আসা আরেকটি পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর নিয়ন্ত্রণ হারিয়ে যানবাহন দুটি সড়কের পাশে ছিটকে পড়ে দুমড়ে-মুচড়ে যায়। এ ঘটনায় দুই পিকআপের চালক গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়, সৃষ্টি হয় তীব্র যানজট। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা হবে-তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন
বরিশাল জেলার বিভিন্ন উপজেলায় শহীদ মিনারে আওয়ামী লীগের শ্রদ্ধা নিবেদন, পোড়া কার্যালয়ে পতাকা উত্তোলন
প্রশাসনের ভেতর মবকে প্রশ্রয় দেয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে: তথ্যমন্ত্রী
চলতি মাসেই শুরু হবে ফ্যামিলি কার্ড কার্যক্রম: তথ্যমন্ত্রী