Current Bangladesh Time
Monday May ২৫, ২০২৬ ১:৪৪ PM
Barisal News
Latest News
Home » পাথরঘাটা » পিরোজপুর সদর » একুশে ফেব্রুয়ারির পরিবর্তে ৮ ফাল্গুন মাতৃভাষা দিবস পালনের প্রস্তাব মাসুদ সাঈদীর
২২ February ২০২৬ Sunday ১:২৫:২৩ PM
Print this E-mail this

একুশে ফেব্রুয়ারির পরিবর্তে ৮ ফাল্গুন মাতৃভাষা দিবস পালনের প্রস্তাব মাসুদ সাঈদীর


পিরোজপুর প্রতিনিধি:

বায়ান্নর ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ‘২১ ফেব্রুয়ারির’ পরিবর্তে বাংলা পঞ্জিকা অনুযায়ী ‘৮ ফাল্গুন’ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের প্রস্তাব দিয়েছেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী।

শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এই পরামর্শ দেন।


মাসুদ সাঈদী বলেন, ‘আজকে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই দিবসের মূল প্রতিপাদ্য হওয়া উচিত, অন্যায়ের কাছে মাথা নত না করা এবং একুশ যে চেতনা আমাদের শিখিয়েছে, সেই চেতনাকে সব সময় ধারণ করা। আমরা প্রতি বছর এই দিবসটি পালন করে থাকি। দিবসটি আলোচনা সভার মধ্যে থেকে যাচ্ছে, একুশের এই চেতনা আমরা সর্বস্তরে ধারণ করতে পারছি না। যেমন আমরা পালন করছি একুশে ফেব্রুয়ারি।’

তিনি আরও বলেন, আমরা জীবন দিলাম, রক্ত দিলাম বাংলা ভাষার জন্য। মাতৃভাষা দিবস যেখানে হওয়ার কথা ছিল ৮ ফাল্গুন, কিন্তু এখনও পালন হচ্ছে ২১ ফেব্রুয়ারি। বর্তমান সরকার যেমন জনগণের ম্যান্ডেট এবং কাঙ্ক্ষিত একটি সরকার। আমি আশা করি- এই সরকার বিষয়টি ভেবে দেখবে; একুশে ফেব্রুয়ারির পরিবর্তে আমরা যেন ৮ ফাল্গুন পালন করতে পারি। ২১ ফেব্রুয়ারির পরিবর্তে ৮ ফাল্গুন পালনের মাধ্যমেই ভাষার প্রতি পূর্ণ সম্মান প্রদর্শিত হতে পারে।


জেলা প্রশাসক আবু সাইদের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন, গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর, পুলিশ সুপার মোহাম্মদ মঞ্জুর আহমেদ সিদ্দিকীসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দফতরের কর্মকর্তা, রাজনৈতিক নেতা, শিক্ষক-শিক্ষার্থী এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে রোগীর মৃত্যুকে ঘিরে হাতাহাতি, কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা
বিপজ্জনক ৩৮ বাঁকে নিত্য দুর্ঘটনা: মৃত্যুফাঁদের মহাসড়কে দক্ষিণের ঈদযাত্রা
সাবেক এমপি ও আ,লীগ নেতা ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন
বরিশালে প্রাথমিকের সাড়ে ৬ হাজার পদ শূন্য
আ.লীগের সাবেক এমপির সম্পত্তি জব্দের নির্দেশ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com