![]() একুশে ফেব্রুয়ারির পরিবর্তে ৮ ফাল্গুন মাতৃভাষা দিবস পালনের প্রস্তাব মাসুদ সাঈদীর
২২ February ২০২৬ Sunday ১:২৫:২৩ PM
পিরোজপুর প্রতিনিধি: ![]() বায়ান্নর ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ‘২১ ফেব্রুয়ারির’ পরিবর্তে বাংলা পঞ্জিকা অনুযায়ী ‘৮ ফাল্গুন’ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের প্রস্তাব দিয়েছেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী। শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এই পরামর্শ দেন।
তিনি আরও বলেন, আমরা জীবন দিলাম, রক্ত দিলাম বাংলা ভাষার জন্য। মাতৃভাষা দিবস যেখানে হওয়ার কথা ছিল ৮ ফাল্গুন, কিন্তু এখনও পালন হচ্ছে ২১ ফেব্রুয়ারি। বর্তমান সরকার যেমন জনগণের ম্যান্ডেট এবং কাঙ্ক্ষিত একটি সরকার। আমি আশা করি- এই সরকার বিষয়টি ভেবে দেখবে; একুশে ফেব্রুয়ারির পরিবর্তে আমরা যেন ৮ ফাল্গুন পালন করতে পারি। ২১ ফেব্রুয়ারির পরিবর্তে ৮ ফাল্গুন পালনের মাধ্যমেই ভাষার প্রতি পূর্ণ সম্মান প্রদর্শিত হতে পারে।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

