Current Bangladesh Time
Sunday February ২২, ২০২৬ ৫:২৮ PM
Barisal News
Latest News
Home » পটুয়াখালী » বাউফল » “আমি সেবক, এমপি বাউফলের সাড়ে চার লক্ষ মানুষ”— ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি
২২ February ২০২৬ Sunday ৩:১৩:৩২ PM
Print this E-mail this

“আমি সেবক, এমপি বাউফলের সাড়ে চার লক্ষ মানুষ”— ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি


বাউফল (পটুয়াখালী) সংবাদদাতা:


বিপুল ভোটে বিজয়ের পর বাউফল পাবলিক মাঠে আয়োজিত বিশাল শুকরিয়া সমাবেশ জনসমুদ্রে পরিণত হয়। রবিবার (২২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে পটুয়াখালী-২ (বাউফল) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, “আমি আপনাদের সেবক। প্রকৃত এমপি ব্যক্তি মাসুদ নন, এমপি হলো বাউফলের সাড়ে চার লক্ষ মানুষ। আপনারা ব্যক্তি মাসুদকে নয়— ইনসাফভিত্তিক, চাঁদাবাজমুক্ত, মাদকমুক্ত ও দুর্নীতিমুক্ত বাউফল গড়ার পক্ষে ভোট দিয়েছেন।”
তিনি আরও বলেন, “ব্যক্তি মাসুদকে পরাজিত করা যেতে পারে, কিন্তু বাউফলবাসীকে পরাজিত করা সম্ভব নয়। কোনো ষড়যন্ত্রই আর আপনাদের বিজয় ছিনিয়ে নিতে পারবে না।”
উপজেলা আমির মাওলানা মো. ইসহাক মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা আমির অ্যাডভোকেট নাজমুল হাসান, জেলা সেক্রেটারি শহিদুল্লাহ আল কায়সারী, সাবেক জেলা আমির ও গলাচিপা-দশমিনা আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক শাহ আলম, খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী আইয়ুব বিন মুসা, নির্বাচন পরিচালক আতিকুর রহমান নজরুল, প্রধান এজেন্ট অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম এবং এনসিপি নেতা মো. জাকির হোসেন, মিজানুর রহমান প্রমুখ।
সমাবেশে বাউফল উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের প্রধান, শিক্ষক-শিক্ষার্থী, সুধীজন এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। নবনির্বাচিত সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদকে বিভিন্ন সংগঠন, সংস্থা ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
বাউফলবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, “অনেকে আমার জন্য দোয়া করেছেন, রোজা রেখেছেন, হামলা-মামলার শিকার হয়েছেন— তবুও বিজয় ছিনিয়ে এনেছেন। মহান আল্লাহ আমাদের নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছেন।”
তিনি অভিযোগ করেন, বিভিন্ন ঘটনাকে বিকৃতভাবে উপস্থাপন করে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে। তবে জনগণ এসব বিভ্রান্তিকর প্রচারণায় বিভ্রান্ত হবে না বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, “সঠিক তথ্য তুলে ধরুন। নইলে সাংবাদিকতা ছেড়ে রাজনীতির মঞ্চে চলে আসুন।”
ইশতেহারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে এমপি মাসুদ জানান, ৬০ দিনের মধ্যে মাদক নির্মূল এবং ৯০ দিনের মধ্যে দুর্নীতি দমনে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। এ লক্ষ্যে ইতোমধ্যে পুলিশ ও উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, “সমাজের রন্ধ্রে রন্ধ্রে চাঁদাবাজি, মাদক ও দুর্নীতি ঢুকে পড়েছে। এগুলো নির্মূল করতে সময় ও সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। যেমন একজন মালীকে সতর্ক থাকতে হয়, যাতে হুতুম পেঁচা বাগান নষ্ট করতে না পারে— তেমনি বাউফলবাসীকেও মালীর ভূমিকা নিয়ে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।”
সমাবেশ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা হবে-তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন
বরিশাল জেলার বিভিন্ন উপজেলায় শহীদ মিনারে আওয়ামী লীগের শ্রদ্ধা নিবেদন, পোড়া কার্যালয়ে পতাকা উত্তোলন
প্রশাসনের ভেতর মবকে প্রশ্রয় দেয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে: তথ্যমন্ত্রী
চলতি মাসেই শুরু হবে ফ্যামিলি কার্ড কার্যক্রম: তথ্যমন্ত্রী
বরিশালে একুশের প্রথম প্রহরে শহীদদের প্রতি শ্রদ্ধা
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com