Current Bangladesh Time
Saturday June ২০, ২০২৬ ১:২৮ AM
Barisal News
Latest News
Home » বরিশাল » বরিশাল সদর » বরিশালে পুলিশের সাঁড়াশি অভিযান, আওয়ামী লীগ-ছাত্রলীগ নেতাসহ আটক ২১
১৯ June ২০২৬ Friday ১১:৫৪:০৬ PM
Print this E-mail this

বরিশালে পুলিশের সাঁড়াশি অভিযান, আওয়ামী লীগ-ছাত্রলীগ নেতাসহ আটক ২১


নগর প্রতিনিধি:

বরিশাল মহানগরীতে পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও বিভিন্ন মামলার ২১ জনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) মধ্যরাত থেকে শুরু করে শুক্রবার (১৯ জুন) বিকেল পর্যন্ত মহানগরীর কোতয়ালী থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

শুক্রবার (১৯ জুন) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন ইসলাম।

পুলিশ সূত্রে জানা গেছে, ‘আটককৃতদের মধ্যে কার্যক্র‍ম নিষিদ্ধ আওয়ামী লীগ, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ, কিশোর গ্যাং ও মাদক ব্যবসায়ীরা রয়েছে। এর মধ্যে আওয়ামী লীগের নেতাকর্মীরা মহানগরী এলাকায় পুনরায় সংগঠিত হয়ে তাদের কার্যক্র‍ম সক্রিয় করার চেষ্টা করছিল।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ এই বিশেষ অভিযান পরিচালনা করে। আটকদের শুক্রবার সন্ধ্যায় আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

আটকরা হলেন- মহানগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ তৌহিদুল ইসলাম, ১০ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জয়নাল, ২৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি ও মহানগর আওয়ামী লীগের  সদস্য কামাল মোল্লা, মো: ফয়েজ, আবেদ আবিদুল হাকিম ওরফে সোহেল বিশ্বাস, মো: রাতুল হাং, ছাত্রলীগ কর্মী জয় মালী, মো: পলাশ, মো: জনি, আতিক, নূর উদ্দিন, আসাদ, মাসুম, মেহেদী, দুলাল, হারুন, শাহাদাত হোসেন বাপ্পী, সিরাজুল, ওয়ালিদ, মারুফ এবং সেলিম।

কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন ইসলাম জানান, ‘মহানগরীর সার্বিক শান্তিশৃঙ্খলা বজায় রাখতে এবং যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশের এই বিশেষ অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে। আটকদের সন্ধ্যায় আদালতে প্রেরণ করা হয়েছে।’

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
আ.লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে চিরুনি অভিযান, ১৯ নেতাকর্মী গ্রেপ্তার
জিয়াউর রহমানের খনন করা সেই স্বনির্ভর খাল পুন:খননে ‘অনিয়ম’
লোডশেডিংয়ের কবলে বরিশালের শেবাচিম হাসপাতাল, অন্ধকারে আইসিইউ ওয়ার্ড
বরিশালে বেড়েছে লোডশেডিং, তীব্র গরমে জনজীবনে চরম দুর্ভোগ
বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com