Current Bangladesh Time
Wednesday October ৭, ২০২৬ ৯:৩৪ PM
Barisal News
Latest News
Home » পটুয়াখালী » পটুয়াখালী সদর » পটুয়াখালীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল ৪ বসতঘর
৭ October ২০২৬ Wednesday ৮:১৫:৩৮ PM
Print this E-mail this

পটুয়াখালীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল ৪ বসতঘর


পটুয়াখালী প্রতিনিধি:

পটুয়াখালী পৌর শহরের দক্ষিণ সবুজবাগ প্যাদা বাড়ি রোড এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে চারটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার (৭ অক্টোবর) বিকেলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে জানা গেছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। আগুন লাগার পর মুহূর্তের মধ্যেই তা আশপাশের চারটি বসতঘরে ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেন।

খবর পেয়ে পটুয়াখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয়দের দাবি, আগুন লাগার আধা ঘণ্টার মধ্যেই তা চারদিকে ছড়িয়ে পড়ে। এতে চারটি বসতঘর সম্পূর্ণ পুড়ে যায় এবং ঘরগুলোতে থাকা আসবাবপত্রসহ প্রয়োজনীয় মালামালও পুড়ে গেছে।

ক্ষতিগ্রস্তরা জানান, অগ্নিকাণ্ডে তাদের লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্ভব হয়নি।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মজিবুর রহমান টোটন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের ক্ষতিপূরণ ও সহযোগিতার আশ্বাস দেন।

ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির প্রকৃত কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে সবজির বাজার চড়া, বেড়েছে মাছের দামও
শেবাচিম হাসপাতাল: পাঁচ হাজার রোগীর জন্য মাত্র ১৩টি ট্রলি
বরিশালে পঞ্চম দিনের মতো এলপি গ্যাসশূন্য
ঢাকা-বরিশাল মহাসড়ক মাত্র ১৮ ফুট, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি
বরিশালে বিসিসি’র মার্কেট বাণিজ‍্যে বিএনপি নেত্রীর বাধা, মানববন্ধন
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com