Home » কলাপাড়া » পটুয়াখালী » পায়রা বন্দরে ভিড়ল চীনের পতাকাবাহী জাহাজ ‘ফ্যান ঝৌ-৬’
৭ October ২০২৬ Wednesday ৫:০১:২৪ PM
পায়রা বন্দরে ভিড়ল চীনের পতাকাবাহী জাহাজ ‘ফ্যান ঝৌ-৬’
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:
পায়রা বন্দরের প্রথম টার্মিনালে ভিড়েছে চীনের পতাকাবাহী ‘ফ্যান ঝৌ-৬’ নামে একটি পণ্যবাহী বড় আকৃতির জাহাজ। দীর্ঘ দুই বছরের বিরতির পর বুধবার (৭ অক্টোবর) সকাল ১০টার দিকে বন্দরের জন্য ক্রয়কৃত আধুনিক ৫টি কার্গো হ্যান্ডলিং ইকুইপমেন্ট নিয়ে জাহাজটি সরাসরি টার্মিনালে নোঙর করে।
এ সময় পায়রা বন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, প্রথম টার্মিনালে কার্গো ও কনটেইনার হ্যান্ডলিং কার্যক্রম আরও আধুনিক ও দ্রুত করতে এসব সরঞ্জাম ক্রয় করা হয়েছে। যেসব ইকুইপমেন্ট নিয়ে জাহাজটি এসেছে তার মধ্যে রয়েছে ৮০ টন ধারণক্ষমতাসম্পন্ন দুটি কোয়ে গ্যান্টি ক্রেন, ৪০ টন ধারণক্ষমতাসম্পন্ন দুটি টায়ার্ড গ্যান্টি ক্রেন ও ৮০ হাজার টন ক্ষমতাসম্পন্ন একটি মোবাইল হারবার ক্রেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, জাহাজটি গত ১৮ সেপ্টেম্বর পণ্য নিয়ে চায়নার পিংতান বন্দর থেকে পায়রার উদ্দেশে রওনা করে। এর আগে, ২০২৪ সালের ১৫ মে ৫০ হাজার মেট্রিক টন পাথর নিয়ে ‘এমভি জেইন’ নামের একটি এবং একই বছরের ১ নভেম্বর ৪৮ হাজার মেট্রিক টন পাথর নিয়ে ‘এমভি ডা হং-১৬’ নামের অপর একটি মাদারভ্যাসেল সরাসরি পায়রা বন্দরের প্রথম টার্মিনালে বার্থিং করে পণ্য খালাস করেছিল।
পায়রা বন্দরের ট্রাফিক বিভাগের উপ-পরিচালক ও মিডিয়া উইংস আজিজুর রহমান বলেন, ক্রেনগুলো সংযোজন করা হলে পায়রা বন্দরের কার্গো ও কনটেইনার হ্যান্ডলিং কার্যক্রমের টার্নঅ্যারাউন্ড টাইম কমবে, অপারেশন ক্ষমতা বৃদ্ধি পাবে এবং স্বল্পতম সময়ে জাহাজ থেকে কার্গো ও কনটেইনার খালাস করা সম্ভব হবে।
পায়রা বন্দরের চেয়ারম্যান রিয়াল অ্যাডমিরাল সৈয়দ সাইফ-উল ইসলাম বলেন, পায়রা বন্দরের প্রথম টার্মিনালে এসব আধুনিক কার্গো হ্যান্ডলিং ইকুইপমেন্ট সংযোজনের ফলে বন্দরের কার্গো ও কনটেইনার হ্যান্ডলিং সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। একই সঙ্গে আধুনিক প্রযুক্তিনির্ভর কার্গো ব্যবস্থাপনার মাধ্যমে পায়রা বন্দরের অপারেশনাল সক্ষমতা আরও শক্তিশালী হবে এবং আন্তর্জাতিক মানের বন্দর হিসেবে এর সক্ষমতা বিকাশের পথ সুগম হবে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে ফাঁসির দণ্ড পাওয়া কয়েদির মৃত্যু
বরিশালে ভাড়া বাসায় হত্যাকাণ্ডের শিকার শিক্ষিকার মোবাইল উদ্ধার, গ্রেপ্তার ২
বরিশালে সবজির বাজার চড়া, বেড়েছে মাছের দামও
শেবাচিম হাসপাতাল: পাঁচ হাজার রোগীর জন্য মাত্র ১৩টি ট্রলি