পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) এমন. কেরামত আলী হলের সিনিয়র-জুনিয়র শিক্ষার্থীদের দ্বন্দ্বের জেরে রুম ভাঙচুর ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।
বুধবার (৭ অক্টোবর) ফেসবুক নোটকে কেন্দ্র করে শুরু হওয়া বিরোধ শেষ পর্যন্ত ক্যাম্পাসের প্যারিস রোডে দু পক্ষের হাতাহাতিতে রূপ নেয়। ঘটনায় অন্তত ৩-৪ জন শিক্ষার্থী আহত হয়।
পবিপ্রবির ব্যবসায় প্রশাসন অনুষদের ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থী শিব্বির আহমেদ ফেসবুকে “সিনিয়র না হলে মারতাম” এরকম পোস্ট দেন। পোস্টটি তাঁর সিনিয়র সিয়াম আহমেদের নজরে এলে তিনি এটিকে ব্যক্তিগত হুমকি হিসেবে নেন বলে জানা গেছে। এর জেরে মঙ্গলবার দিবাগত রাতে শিব্বিলকে ডেকে নিয়ে দীর্ঘ সময় জিজ্ঞাসাবা করেন বলে অভিযোগ রয়েছে।
রাতভর বিষয়টির মীমাংসা না হওয়ায় বুধবার ভোর ৫ টা ৩০ মিনিটের দিকে সিয়াম আহমেদ শিব্বিলের কক্ষের দিকে তেড়ে যান এবং জানালার কাচ ভাঙচুর করেন। এতে কক্ষে থাকা এক শিক্ষার্থী আহত হন এবং একটি ল্যাপটপ ক্ষতিগ্রস্ত হয়।
ভোরের ঘটনার জের ধরে দুপুর ২টার দিকে পবিপ্রবির প্যারিস রোডে ফের উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী, সিয়ামের বন্ধু ইফতিকে আটকে রেখে শহীদ জিয়াউর রহমান হলের কয়েকজন শিক্ষার্থী সিয়াম ও পলক আহমেদকে সেখানে উপস্থিত হতে বাধ্য করেন। পরে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি ও সংঘর্ষ হয়।
ঘটনার পর থেকে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। পরবর্তীতে এটাকে কেন্দ্র করে আরো বড়ো আকারের সংঘর্ষ বাঁধতে পারে ধারণা করা যাচ্ছে।
ব্যবসায় প্রশাসন অনুষদের ২৩-২৪ সেশনের শিক্ষার্থী শিব্বিল আহমেদ বলেন,রাতে হলের একটি রুমে একজন সিনিয়র শিক্ষার্থী হামলা চালায় দরজা ও জানালা ভাংচুর করলে জানালার কাচ ছিটে এসে আমাদের ব্যাচমেটর মাথায় আঘাত লাগে এবং টেবিলের উপর থাকা ল্যাপটপ ভেংগে গেছে। আমাদের জানমালের নিরাপত্তা কোথায়? এই সিয়াম ভাই আমাদের র্যাগ দিয়ে বহিস্কৃত হয়েছিলেন আবারো কি সেই পুরনো রেশ ধরে এই হামলা।
ব্যবসায় প্রশাসন অনুষদের ২২-২৩ সেশনের সিয়াম বলেন, আমার বন্ধু ইফতি কে আটকে রেখে আমাকে আর আর পলককে প্যারিসে যেতে বাধ্য করে। সেখানে কথা কাটাকাটি হলে এক পর্যায়ে শহীদ জিয়াউর রহমান হলের কিছু শিক্ষার্থী আমাদের অতর্কিত হামলা করে।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আবুল বাশার খান বলেন, আমরা বিষয়টি অবগত আছি। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করে ব্যবস্থা নেওয়া হবে। ক্যাম্পাসে এ ধরনের ঘটনা কখনোই কাম্য নয়।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে সবজির বাজার চড়া, বেড়েছে মাছের দামও
শেবাচিম হাসপাতাল: পাঁচ হাজার রোগীর জন্য মাত্র ১৩টি ট্রলি
বরিশালে পঞ্চম দিনের মতো এলপি গ্যাসশূন্য
ঢাকা-বরিশাল মহাসড়ক মাত্র ১৮ ফুট, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি