Current Bangladesh Time
Sunday February ২২, ২০২৬ ৫:২৯ PM
Barisal News
Latest News
Home » দশমিনা » পটুয়াখালী » দশমিনায় হিন্দু বাড়িতে হাত-পা বেঁধে দুর্ধর্ষ ডাকাতি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট, এলাকায় আতঙ্ক!
২২ February ২০২৬ Sunday ২:৩০:৪১ PM
Print this E-mail this

দশমিনায় হিন্দু বাড়িতে হাত-পা বেঁধে দুর্ধর্ষ ডাকাতি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট, এলাকায় আতঙ্ক!


দশমিনা ((পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর দশমিনা উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়নের ঠাকুরের হাট এলাকায় গভীর রাতে নিতাই বাওয়ালীর বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে।

শনিবার গভীর রাতে ৮-১০ জনের একটি ডাকাত দল দরজা ভেঙে ঘরে প্রবেশ করে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে। পরে ঘরের আলমারি ও অন্যান্য আসবাবপত্র তছনছ করে প্রায় তিন ভরি স্বর্ণালংকার ও আনুমানিক ৫০ হাজার টাকা নগদ লুট করে নেয়।

ডাকাতরা চলে যাওয়ার পর ভুক্তভোগীরা নিজেদের মুক্ত করে স্থানীয়দের খবর দিলে এলাকাবাসী ঘটনাস্থলে ছুটে আসেন।

ঘটনার পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
দশমিনা থানার অফিসার ইনচার্জ হাসনাইন পারভেজ জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা হবে-তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন
বরিশাল জেলার বিভিন্ন উপজেলায় শহীদ মিনারে আওয়ামী লীগের শ্রদ্ধা নিবেদন, পোড়া কার্যালয়ে পতাকা উত্তোলন
প্রশাসনের ভেতর মবকে প্রশ্রয় দেয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে: তথ্যমন্ত্রী
চলতি মাসেই শুরু হবে ফ্যামিলি কার্ড কার্যক্রম: তথ্যমন্ত্রী
বরিশালে একুশের প্রথম প্রহরে শহীদদের প্রতি শ্রদ্ধা
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com