![]() দশমিনায় হিন্দু বাড়িতে হাত-পা বেঁধে দুর্ধর্ষ ডাকাতি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট, এলাকায় আতঙ্ক!
২২ February ২০২৬ Sunday ২:৩০:৪১ PM
দশমিনা ((পটুয়াখালী) প্রতিনিধি: ![]() পটুয়াখালীর দশমিনা উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়নের ঠাকুরের হাট এলাকায় গভীর রাতে নিতাই বাওয়ালীর বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার গভীর রাতে ৮-১০ জনের একটি ডাকাত দল দরজা ভেঙে ঘরে প্রবেশ করে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে। পরে ঘরের আলমারি ও অন্যান্য আসবাবপত্র তছনছ করে প্রায় তিন ভরি স্বর্ণালংকার ও আনুমানিক ৫০ হাজার টাকা নগদ লুট করে নেয়। ডাকাতরা চলে যাওয়ার পর ভুক্তভোগীরা নিজেদের মুক্ত করে স্থানীয়দের খবর দিলে এলাকাবাসী ঘটনাস্থলে ছুটে আসেন। ঘটনার পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

