Home » বরিশাল » সংবাদ শিরোনাম » বরিশাল জেলার বিভিন্ন উপজেলায় শহীদ মিনারে আওয়ামী লীগের শ্রদ্ধা নিবেদন, পোড়া কার্যালয়ে পতাকা উত্তোলন
২১ February ২০২৬ Saturday ৯:৫১:০৫ PM
বরিশাল জেলার বিভিন্ন উপজেলায় শহীদ মিনারে আওয়ামী লীগের শ্রদ্ধা নিবেদন, পোড়া কার্যালয়ে পতাকা উত্তোলন
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি:
ক্ষমতাচ্যূত হওয়ার ১৮ মাস পর ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী বাসষ্ট্যান্ডে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয়ে শুক্রবার (২০ ফেব্রুয়ারী) দিবাগত রাতে জাতীয় পতাকা উত্তোলন করেছে দলটির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
একইদিন রাতে শহীদ মিনারের বেদীতে দলের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে ভাষা সৈনিকদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ সংক্রান্ত ছবি ও ভিডিও শনিবার (২১ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়ার পর পুরো উপজেলাজুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।
ভিডিওতে দেখা গেছে, রাতের আঁধারে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বেচ্ছসেবক লীগের গৌরনদীর বার্থী ইউনিয়ন শাখার সভাপতি মামুনুর রশিদ মনু মোল্লা, সরকারি বরিশাল কলেজ শাখার নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সহসম্পাদক ও পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মাসুম সরদার, নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গোলাম মোস্তফা ও আজিজুল মোল্লাসহ বেশ কয়েকজনে শহীদ মিনারের বেদীতে ফুলের তোড়া দিয়ে শ্রদ্ধা নিবেদন করছে।
এসময় তাদের বলতে শোনা যায় আজকে আমরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গৌরনদী উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের পক্ষ থেকে সকল ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করলাম, শহীদদের রক্ত বৃথা যেতে দেবনা।
অপর একটি ভিডিওতে দেখা গেছে, একই ব্যক্তিরা গৌরনদী বাসষ্ট্যান্ডস্থ কার্যক্রম নিষিদ্ধ উপজেলা ও পৌর আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করছে।
এসময় তাদের বলতে শোনা যায়, দীর্ঘ ১৮ মাস পরে দক্ষিণ বাংলার মাটি মানুষের নেতা আবুল হাসানাত আব্দুল্লাহ ও তার যোগ্য উত্তরসূরী সেরনিয়াবাত আশিক আব্দুল্লাহর নির্দেশে দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন করলাম।
সূত্রমতে, ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানে গৌরনদী উপজেলা ও পৌর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগ করা হয়। সেইথেকে অদ্যবধি কার্যালয়টি পরিত্যক্ত অবস্থায় রয়েছে।
এ ব্যাপারে গৌরনদী পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক সফিকুর রহমান শরীফ স্বপন বলেন, আমরা আমাদের তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে বরিশালের একটি অনুষ্ঠানে আছি। পতাকা উত্তোলন কিংবা শহীদ মিনারের বেদীতে শ্রদ্ধা নিবেদনের কোন তথ্য আমাদের কাছে নেই।
গৌরনদী মডেল থানার ওসি মো. তারিক হাসান রাসেল বলেন, এ ধরনের কোন তথ্য জানা নেই। তবে বিষয়টি খতিয়ে দেখে সত্যতা পাওয়া গেলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
অপরদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরা অপর একটি ছবিতে দেখা গেছে, একইদিন (২০ ফেব্রæয়ারি) দিবাগত রাতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার সকল সহযোগি সংগঠনের বরিশালের আগৈলঝাড়া উপজেলার পরিত্যক্ত কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়েছে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা হবে-তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন
বরিশাল জেলার বিভিন্ন উপজেলায় শহীদ মিনারে আওয়ামী লীগের শ্রদ্ধা নিবেদন, পোড়া কার্যালয়ে পতাকা উত্তোলন
প্রশাসনের ভেতর মবকে প্রশ্রয় দেয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে: তথ্যমন্ত্রী
চলতি মাসেই শুরু হবে ফ্যামিলি কার্ড কার্যক্রম: তথ্যমন্ত্রী