Current Bangladesh Time
Monday August ২৪, ২০২৬ ৩:৫১ PM
Barisal News
Latest News
Home » তালতলী » বরগুনা » তালতলীতে আইনজীবী ও তার স্ত্রীকে কুপিয়ে জখম, হাসপাতালে ভর্তি
১ March ২০২৬ Sunday ৭:১৮:১৫ PM
Print this E-mail this

তালতলীতে আইনজীবী ও তার স্ত্রীকে কুপিয়ে জখম, হাসপাতালে ভর্তি


তালতলী ((বরগুনা) প্রতিনিধি:

বরগুনা জেলার তালতলী উপজেলার সোনাকাটা ছকিনা গ্রামে জমিজমা বিরোধের জের ধরে এক আইনজীবী ও তার স্ত্রীকে কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করেছে প্রতিপক্ষরা। স্থানীয়রা আহতকে উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৬ টায় সোনা কাটা ছখিনা গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী বাদল জানান, সে বরগুনা জজ কোর্টের সিনিয়র আইনজীবী ও সহকারি পাবলিক প্রসিকিউটর।
তার শশুর মতি চৌকিদার ১০-১৫ বছর পূর্বে পার্শ্ববর্তী কুদ্দুসকে দেখাশোনার দায়িত্ব দেন। পরে তাকে মৌখিকভাবে কিছু জমি দিয়ে দেন। গত কয়েকদিন আগে মতি কুদ্দুস কে সেই জমির পাশের অংশ নিতে বললে সে অপারগতা স্বীকার করে। তারই সূত্র ধরে ঘটনার দিন বৃহস্পতিবার বিকেলে বাদল তার শ্বশুর বাড়িতে সালিশ মীমাংসা করতে যান। এ সময় কুদ্দুস,জামাতা আলমাস,ছেলে অলি, আওলাদ, আলামিন, ও জলিল সহ অজ্ঞাত ও আরো ১০/১২ জন ভাড়াটিয়া সন্ত্রাসী দেশীয় ধারালো অস্ত্র নিয়ে তার উপর অতর্কিত হামলা চালায়। এতে সে রক্তাক্ত জখম হয়। ডাক চিৎকার শুনে তাকে উদ্ধার করতে তার স্ত্রী ঘটনাস্থলে ছুটে আসলে তাকেও লাঠিপেটা করে। পরে আহতকে উদ্ধার করে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে সেখান থেকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে আহতদের স্বজনরা জানান।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে বেহাল স্বাস্থ্যসেবা: নিজেই অসুস্থ ১১৪ বছরের সদর হাসপাতাল
সড়কপথে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, অনুমোদন দিলেন প্রধানমন্ত্রী
হুমকিতে লক্ষাধিক মানুষ: কুয়াকাটার বেড়িবাঁধে ভাঙন
শপথ নিলেন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন পার্থসহ চারজন, রাতে শপথ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com