![]() কাঠালিয়ার কচুয়া বাজার মসজিদে মোয়াজ্জিম নিয়োগ নিয়ে বিতর্ক, এলাকায় চাঞ্চল্য
২ March ২০২৬ Monday ৭:১৮:০৯ PM
ঝালকাঠি প্রতিনিধিঃ ![]() ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার শৌলাজালিয়া ইউনিয়নের কচুয়া বাজার মসজিদে মোয়াজ্জিম নিয়োগ ও সরকারি সম্মানি ভাতা তালিকা নিয়ে সৃষ্টি হয়েছে তীব্র বিতর্ক। অভিযোগ রয়েছে, গত চার বছর ধরে নিয়মিত আজান প্রদান করে আসা মোঃ শফিকুল ইসলামকে বাদ দিয়ে সরকারি সম্মানি ভাতার তালিকায় মোঃ রাকিব হোসেনের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।স্থানীয়দের দাবি, কোনো স্পষ্ট কারণ বা স্বচ্ছ প্রক্রিয়া অনুসরণ না করেই এই পরিবর্তন আনা হয়েছে। এ ঘটনার জেরে মসজিদের পরিবেশ উত্তপ্ত হয়ে উঠেছে। অভিযোগ অনুযায়ী, বর্তমানে মসজিদের মেয়াদবিহীন কমিটির সভাপতি—যিনি স্থানীয় আওয়ামী লীগের নেতা—তার নির্দেশে মসজিদে তালা দেওয়া হয়েছে, যাতে পূর্বের মোয়াজ্জিম মোঃ শফিকুল ইসলাম আর আজান দিতে না পারেন।এ বিষয়ে এলাকাবাসীর মধ্যে নানা ধরনের গুঞ্জন ও প্রশ্ন দেখা দিয়েছে। অনেকেই এটিকে অনিয়ম ও পক্ষপাতমূলক সিদ্ধান্ত বলে আখ্যা দিচ্ছেন। স্থানীয় সচেতন মহল দ্রুত বিষয়টির সুষ্ঠু তদন্ত এবং ন্যায়সঙ্গত সমাধানের দাবি জানিয়েছে।এদিকে সংশ্লিষ্টদের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী, যাতে মসজিদের স্বাভাবিক কার্যক্রম ও ধর্মীয় পরিবেশ বজায় থাকে। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

