Current Bangladesh Time
Tuesday June ৯, ২০২৬ ৬:৪৮ PM
Barisal News
Latest News
Home » কাঁঠালিয়া » ঝালকাঠি » কাঠালিয়ার কচুয়া বাজার মসজিদে মোয়াজ্জিম নিয়োগ নিয়ে বিতর্ক, এলাকায় চাঞ্চল্য
২ March ২০২৬ Monday ৭:১৮:০৯ PM
Print this E-mail this

কাঠালিয়ার কচুয়া বাজার মসজিদে মোয়াজ্জিম নিয়োগ নিয়ে বিতর্ক, এলাকায় চাঞ্চল্য


ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার শৌলাজালিয়া ইউনিয়নের কচুয়া বাজার মসজিদে মোয়াজ্জিম নিয়োগ ও সরকারি সম্মানি ভাতা তালিকা নিয়ে সৃষ্টি হয়েছে তীব্র বিতর্ক। অভিযোগ রয়েছে, গত চার বছর ধরে নিয়মিত আজান প্রদান করে আসা মোঃ শফিকুল ইসলামকে বাদ দিয়ে সরকারি সম্মানি ভাতার তালিকায় মোঃ রাকিব হোসেনের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।স্থানীয়দের দাবি, কোনো স্পষ্ট কারণ বা স্বচ্ছ প্রক্রিয়া অনুসরণ না করেই এই পরিবর্তন আনা হয়েছে। এ ঘটনার জেরে মসজিদের পরিবেশ উত্তপ্ত হয়ে উঠেছে। অভিযোগ অনুযায়ী, বর্তমানে মসজিদের মেয়াদবিহীন কমিটির সভাপতি—যিনি স্থানীয় আওয়ামী লীগের নেতা—তার নির্দেশে মসজিদে তালা দেওয়া হয়েছে, যাতে পূর্বের মোয়াজ্জিম মোঃ শফিকুল ইসলাম আর আজান দিতে না পারেন।এ বিষয়ে এলাকাবাসীর মধ্যে নানা ধরনের গুঞ্জন ও প্রশ্ন দেখা দিয়েছে। অনেকেই এটিকে অনিয়ম ও পক্ষপাতমূলক সিদ্ধান্ত বলে আখ্যা দিচ্ছেন। স্থানীয় সচেতন মহল দ্রুত বিষয়টির সুষ্ঠু তদন্ত এবং ন্যায়সঙ্গত সমাধানের দাবি জানিয়েছে।এদিকে সংশ্লিষ্টদের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী, যাতে মসজিদের স্বাভাবিক কার্যক্রম ও ধর্মীয় পরিবেশ বজায় থাকে। 

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
আইন-শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স ঘোষণা করলেন বিএমপি কমিশনার
নদীগ্রাসে ছোট হচ্ছে বরিশাল!
শেবাচিম হাসপাতালে ইন্টার্নদের কর্মবিরতি, চিকিৎসাসেবা ব্যাহত
শেবাচিমে বারবার অগ্নিকাণ্ড, নাশকতা সন্দেহ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com