Current Bangladesh Time
Sunday October ৪, ২০২৬ ৮:২৫ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » বর্ণাঢ্য আয়োজনে বিসিসি প্রশাসক কাপের উদ্বোধন
৪ October ২০২৬ Sunday ৭:০৮:৩৪ PM
Print this E-mail this

বর্ণাঢ্য আয়োজনে বিসিসি প্রশাসক কাপের উদ্বোধন


ক্রিড়া প্রতিনিধি:

বরিশালে শুরু হয়েছে বিসিসি (বরিশাল সিটি করপোরেশন) প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট। কবি জীবনানন্দ দাশ আউটার স্টেডিয়ামে আজ রোববার থেকে বরিশাল সিটি করপোরেশন এ টুর্নামেন্টের আয়োজন করেছে। 

আয়োজকরা জানিয়েছেন, তরুণ সমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করা ও মাদকমুক্ত সমাজ গড়তে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়। ৩০টি ওয়ার্ড নিয়ে গঠিত ১৪টি ফুটবল দল অংশগ্রহণ করছে। 

রোববার উদ্বোধনী ম্যাচে শের-ই-বাংলা একাদশ ৯-০ গোলে মোগো-২৭-এর বিরুদ্ধে জয়ী হয়েছে। আগামী ১৭ অক্টোবর ফাইনাল খেলা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। 

রোববার উদ্বোধনী ম্যাচ শুরুর আগে বিকেল ৩টায় টুর্নামেন্টের উদ্বোধন করেন বরিশালের বিভাগীয় কমিশনার মো. খলিলুর রহমান। এতে প্রধান অতিথি ছিলেন বিসিসি প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন এবং বিশেষ অতিথি ছিলেন মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ ও জেলা প্রশাসক মো. মামুন খন্দকার। 

বিসিসির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদারের সভাপতিত্বে এতে সরকারি ব্রজমোহন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক কাজী জাবের আহমেদ ও সরকারি বরিশাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. মহিউদ্দিনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, প্রশাসনের শীর্ষ কর্মকর্তা ও রাজনৈতিক নেতাকর্মীরা বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান উপভোগ করেন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
ঢাকা-বরিশাল মহাসড়ক মাত্র ১৮ ফুট, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি
বরিশালে বিসিসি’র মার্কেট বাণিজ‍্যে বিএনপি নেত্রীর বাধা, মানববন্ধন
বরিশালে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২১৯
জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার
বরিশালে সাবেক শিক্ষিকার হাত-পা বাঁধা অর্ধগলিত মরদেহ উদ্ধার
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com