Current Bangladesh Time
Sunday October ৪, ২০২৬ ৪:৪৭ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » মেহেন্দিগঞ্জ » প্রতিরোধ গড়তে না পারলে মাদকের বিস্তার ঠেকানো সম্ভব নয়: নৌপ্রতিমন্ত্রী
৪ October ২০২৬ Sunday ৩:৩১:১৭ PM
Print this E-mail this

প্রতিরোধ গড়তে না পারলে মাদকের বিস্তার ঠেকানো সম্ভব নয়: নৌপ্রতিমন্ত্রী


মেহেন্দিগঞ্জ (বরিশাল) প্রতিনিধি:

মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে আলেম-ওলামা, ইমাম ও মুয়াজ্জিনদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান। তিনি বলেন, প্রশাসনিক অভিযানের পাশাপাশি সামাজিক ও নৈতিক প্রতিরোধ গড়তে না পারলে মাদকের বিস্তার ঠেকানো সম্ভব নয়।

শনিবার (৩ অক্টোবর) বিকেল ৪টায় মেহেন্দিগঞ্জ উপজেলা মাল্টিকমপ্লেক্স অডিটোরিয়ামে জাতীয়তাবাদী ওলামা দল মেহেন্দিগঞ্জ উপজেলা ও পৌর শাখার উদ্যোগে আয়োজিত মাদকবিরোধী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

প্রতিমন্ত্রী বলেন, মাদকের ক্ষতি ব্যক্তি ছাড়িয়ে পরিবার ও সমাজকে ধ্বংস করে দেয়। এটি তরুণ প্রজন্মের ভবিষ্যৎ এবং সামাজিক অগ্রগতির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। মানুষের নৈতিক ও সামাজিক মূল্যবোধ গঠনে ইমাম-মুয়াজ্জিনদের যে ভূমিকা, তা অন্য কারো পক্ষে সম্ভব নয়।

‎তিনি মসজিদের জুমার খুতবা ও ধর্মীয় আলোচনায় মাদকের ভয়াবহতা তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন। তার মতে, ধর্মীয় নেতারা যদি নিয়মিতভাবে তরুণদের মাদকের ইহকালীন ও পরকালীন ক্ষতি সম্পর্কে সচেতন করেন, তবে তরুণরা সহজেই এই অন্ধকার পথ থেকে ফিরে আসবে।

আয়োজকরা জানান, মাদকের বিস্তার ঠেকাতে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যেই এই ব্যতিক্রমী উদ্যোগ। সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে প্রায় ৮০০ জন ইমাম, মুয়াজ্জিন ও আলেম-ওলামা অংশ নেন। প্রশাসনের পাশাপাশি ধর্মীয় নেতাদের সম্পৃক্ত করে মাদকবিরোধী সচেতনতা বাড়ানোই ছিল সভাটির মূল উদ্দেশ্য।

সভায় রাজিব আহসান আরও বলেন, শুধু মাদক নয়, যে কোনো সামাজিক সমস্যা মোকাবিলা, নৈতিক মূল্যবোধ জোরদার এবং তরুণদের খেলাধুলা ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে ইমামদের অগ্রণী ভূমিকা রাখতে হবে।

‎আলোচনা সভায় মেহেন্দিগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি, জাতীয়তাবাদী ওলামা দল এবং ইমাম-মুয়াজ্জিন সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে বিসিসি’র মার্কেট বাণিজ‍্যে বিএনপি নেত্রীর বাধা, মানববন্ধন
বরিশালে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২১৯
জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার
বরিশালে সাবেক শিক্ষিকার হাত-পা বাঁধা অর্ধগলিত মরদেহ উদ্ধার
বরিশাল সিটি নির্বাচন: বিএনপিতে হেভিওয়েটদের লড়াই, একক প্রার্থী নিয়ে মাঠে জামায়াত— ‘ফ্যাক্টর চরমোনাই’
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com