Current Bangladesh Time
Sunday October ৪, ২০২৬ ৪:৪৭ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » বরিশাল সদর » বরিশাল নগরীতে জমি-জমা বিরোধে হা’ম’লা-ভাঙচুর !
৪ October ২০২৬ Sunday ১:২১:৪৭ PM
Print this E-mail this

বরিশাল নগরীতে জমি-জমা বিরোধে হা’ম’লা-ভাঙচুর !


নগর প্রতিনিধি:

বরিশাল নগরীর এয়ারপোর্ট থানাধীন ২৭ নম্বর ওয়ার্ডের উত্তর দিয়াপাড়া এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে হামলা, মারধর, ভাঙচুর করার অভিযোগ উঠেছে একই এলাকার পাশের বাড়ির কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় মো. রাকিব হাওলাদার (৩৭) এয়ারপোর্ট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এজাহার সূত্রে জানা যায়, অভিযোগকারী রাকিব হাওলাদার ও অভিযুক্তরা পাশাপাশি রাস্তার বিপরীত বাড়িতে বসবাস করেন। দীর্ঘদিন ধরে তাদের মধ্যে জমিজমা নিয়ে দু’পক্ষের মধ্যে বিরোধ চলে আসছে। এ বিরোধ স্থানীয়ভাবে কয়েকবার সালিশের মাধ্যমে মীমাংসার চেষ্টা করা হলেও তা সফল হয়নি। একই জমি সংক্রান্ত বিষয় নিয়ে আদালতে উভয় পক্ষের মামলা চলমান রয়েছে বলে উভয় পক্ষ জানিয়েছে। এজাহারে রাকিব হাওলাদার অভিযোগ করেন, গত ২ অক্টোবর সকাল আনুমানিক ১০টার দিকে তার বসতবাড়ির সামনে থাকা খালী জায়গায় সুপারি গাছের তৈরি বেড়া করেন। এরপর তিনি জুমার নামাজ পড়তে যান। অভিযোগকারী মোঃ রাকিব হাওলাদার অভিযোগ করেন এবং থানায় দেওয়া লিখিত অভিযোগ পত্র উল্লেখ করা হয়েছে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একই দিন বিকেলে স্থানীয় একই এলাকার মোঃ হালিম চৌকিদার ,নাগর চৌকিদার, দেলোয়ার চৌকিদার , নিরব চৌকিদার, খোকন চৌকিদার অলু চৌকিদার , আনোয়ার চৌকিদার, সৌরভ চৌকিদার, আব্দুল খালেক মাল, লিলু বেগম , ইয়াছমিন বেগম, পরি বেগম সহ অজ্ঞাতনামা ১০/১২ জনের একটি বাহিনী দেশিও লাঠি-সোডা হাতে নিয়ে পরিকল্পিত ভাবে আমাদের বাড়িতে প্রবেশ করে হামলা ও মারধর করেন। এবং তাদের বসতবাড়িতে প্রবেশ করেন ভাংচুর করেন বলে অভিযোগ করা করেন। অভিযোগকারী মোঃ রাকিব হাওলাদার বলেন, অভিযুক্তরা বাড়িতে প্রবেশ করে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। এ সময় রাকিবের বাবা তাদের গালিগালাজ করতে নিষেধ করলে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে তাকে মারধর করেন। এতে তার শরীরের বিভিন্ন স্থানে জখম হয় বলে এজাহারে উল্লেখ করেছেন অভিযোগকারী। পরে ডাক চিৎকার শুনে স্থানীয় এবং আত্মীয় স্বজনরা ছুটে এলে হামলাকারীরা হামলা শেষে ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যান। এজাহারে রাকিব হাওলাদার আরো উল্লেখ করেন, হামলার সময় তার স্ত্রীর গলায় থাকা প্রায় ১০ আনা ওজনের একটি স্বর্ণের চেইন, যার আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৫০ হাজার টাকা, নিয়ে যাওয়া হয়। এছাড়া তার প্যান্টের পকেটে থাকা ৮১ হাজার ৫৫০ টাকা নিয়ে যাওয়ার অভিযোগও উল্লেখ করেছেন। অভিযুক্ত হামলাকারীরা হামলা শেষে যাওয়ার সময় ভুক্তভোগী পরিবার ও সাক্ষীদের খুন-জখমের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন বলে অভিযোগ করেনপরে স্থানীয়দের সহায়তায় আহত দুইজনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের হাসপাতালে ভর্তি করেন। আহতরা বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন। এ ঘটনায় হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন অভিযোগকারী। তবে এজাহারে উত্থাপিত অভিযোগগুলোর বিষয়ে অভিযুক্তদের পক্ষে অভিযুক্ত হালিম চৌকিদার সাথে কথা হলে তিনি বলেন, আমাদের জমিতে প্রতিপক্ষরা দখল করার চেষ্টা চালিয়ে আসছে। এবং আমাদের জমিতে বেড়া দিয়ে আটকিয়ে রাখতে চাইলে আমরা তাদের মানা করি। এবং কি আদালতের উল্টো আমাদের উপর হামলা চালায় ,এবং আমাদের উপর মিথ্যা অভিযোগ দিয়েছে থানায়। একটি সূত্র জানিয়েছেন জমি মালিকানা নিয়ে আদালতে দুটি পক্ষ মামলা চলমান রয়েছে। এবং বিরোধীয় জমির উপর আজালতের নিষেধাজ্ঞা জারি রয়েছে। তারা আলাদতের নির্দেশ অমান্য করে কাজ করছে বলে অভিযোগ করে প্রতিপক্ষ হালিম গংরা। বরিশাল বিমান বন্দর থানা পুলিশ জানিয়েছে, অভিযোগের বিষয়টি তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে বিসিসি’র মার্কেট বাণিজ‍্যে বিএনপি নেত্রীর বাধা, মানববন্ধন
বরিশালে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২১৯
জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার
বরিশালে সাবেক শিক্ষিকার হাত-পা বাঁধা অর্ধগলিত মরদেহ উদ্ধার
বরিশাল সিটি নির্বাচন: বিএনপিতে হেভিওয়েটদের লড়াই, একক প্রার্থী নিয়ে মাঠে জামায়াত— ‘ফ্যাক্টর চরমোনাই’
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com