Current Bangladesh Time
Saturday October ৩, ২০২৬ ৭:৫০ PM
Barisal News
Latest News
Home » গৌরনদী » বরিশাল » গৌরনদীতে মায়ের ইচ্ছে পূরণে দৃষ্টিনন্দন মসজিদ নির্মাণ করলেন ছেলেরা
৩ October ২০২৬ Saturday ৬:৩৭:৪১ PM
Print this E-mail this

গৌরনদীতে মায়ের ইচ্ছে পূরণে দৃষ্টিনন্দন মসজিদ নির্মাণ করলেন ছেলেরা


গৌরনদী (বরিশাল) প্রতিনিধি:

গর্ভধারিণী মায়ের ইচ্ছে ছিল আল্লাহর ঘর মসজিদ নির্মাণের। মা না পারলেও তার ছেলেরা ঠিকই দৃষ্টিনন্দন মসজিদ নির্মাণ করে দৃষ্টান্ত গড়েছেন।

শুক্রবার (২ অক্টোবর) জুমার নামাজ আদায় শেষে দোয়া-মোনাজাতের মধ্যদিয়ে বরিশালের গৌরনদী পৌর এলাকার ৬নং ওয়ার্ড উত্তর বিজয়পুর ভুইয়া বাড়ি সংলগ্ন এলাকায় নবনির্মিত আল আকসা জামে মসজিদের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে দোয়া-মোনাজাত পরিচালনা করেন গৌরনদী রশিদিয়া ইমদাদুল উলুম কওমী মাদ্রাসার মোহতামিম ক্বারী মো. আব্দুল আজিজ।

মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও গৌরনদী পৌরসভার সাবেক মেয়র মো. আলাউদ্দিন ভুঁইয়ার সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টুর সঞ্চালনায় উদ্বোধনী আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন বরিশাল জেলা উত্তর বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল, গৌরনদী উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবুল হোসেন মিয়া, জামায়াত নেতা হাফেজ মাওলানা মো. কামরুল ইসলাম খান, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ মাওলানা আব্দুল বাতেন নোমান, পৌর বিএনপির আহ্বায়ক জাকির হোসেন শরীফ, ভারপ্রাপ্ত সদস্য সচিব শফিকুর রহমান শরীফ স্বপন, গৌরনদী বন্দর সাব রেজিস্ট্রি জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল হাকিমসহ অন্যান্যরা।

মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও সাবেক মেয়র মো. আলাউদ্দিন ভুঁইয়া জানান, আমার মায়ের ইচ্ছে ছিল আমাদের তিনবাড়ি মিলিয়ে একখানা মসজিদ নির্মাণের। মায়ের সেই স্বপ্ন পূরনের জন্য আমার ছোট ভাই ব্যবসায়ী জুবায়ের ইসলাম সান্টু ভূইয়ার পরিকল্পনা ও তত্ত্বাবধানে আল-আকসা জামে মসজিদ নির্মাণ করা হয়েছে। তিনি আরও বলেন, মসজিদের ভেতরের অংশকে নান্দনিকভাবে সাজানো হয়েছে। 

মসজিদটিতে ১৮০ জন মুসল্লি স্বাচ্ছন্দ্যমত নামাজ আদায় করতে পারবেন। এরইমধ্যে মসজিদের ইমাম ও খতিব হিসেবে মাওলানা মুফতি রুহুল আমিন ফরিদিকে নিয়োগ দেওয়া হয়েছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২১৯
জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার
বরিশালে সাবেক শিক্ষিকার হাত-পা বাঁধা অর্ধগলিত মরদেহ উদ্ধার
বরিশাল সিটি নির্বাচন: বিএনপিতে হেভিওয়েটদের লড়াই, একক প্রার্থী নিয়ে মাঠে জামায়াত— ‘ফ্যাক্টর চরমোনাই’
বরিশালের যেসব নদীতে বড় লঞ্চ চলত সেগুলো এখন ‘মরা খাল’
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com