Current Bangladesh Time
Saturday October ৩, ২০২৬ ৭:৫৩ PM
Barisal News
Latest News
Home » ভোলা » মনপুরা » ভোলায় ইউপি সদস্যকে পিটিয়ে হাত-পা ভেঙে দিল দুর্বৃত্তরা
৩ October ২০২৬ Saturday ৬:১৮:৪২ PM
Print this E-mail this

ভোলায় ইউপি সদস্যকে পিটিয়ে হাত-পা ভেঙে দিল দুর্বৃত্তরা


ভোলা প্রতিনিধি:

ভোলার মনপুরায় মো. শরিফ নামের এক ইউপি সদস্যকে পিটিয়ে হাত-পা ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা। প্রথমে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে। 

শনিবার (৩ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বিচ্ছিন্ন কলাতলী ইউনিয়নের কাজীরচর খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ইউপি সদস্যের নাম মো. শরিফ। তিনি উপজেলার কলাতলী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য।তার বাড়ি ওই ইউনিয়নের কাজীরচর এলাকায়।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৮টার দিকে মহিষ দেখভালের জন্য কলাতলী ইউনিয়নের কাজীরচরে যান শরিফ। এ সময় আগে থেকে ওত পেতে থাকা দুর্বৃত্তরা পেছন থেকে লাঠিসোঁটা নিয়ে তার ওপর হামলা করে। তাকে বেদম মারধর করে হাত-পা ভেঙে দেয় দুর্বৃত্তরা।পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়।

আহত ইউপি সদস্য মো. শরিফ জানান, কাজীরচর ঘাটসংলগ্ন মহিষ দেখভালের জন্য গেলে পেছন থেকে হামলা করে তার হাত-পা ভেঙে দেয় দুর্বৃত্তরা। 

তিনি জানান, হামলাকারীদের মধ্যে তিনজনকে চিনতে পেরেছেন তিনি। চিকিৎসা শেষে সুস্থ হয়ে আইনি পদক্ষেপ নেবেন বলেও জানান শরিফ।

মনপুরা থানার ওসি মাজাহারুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি।অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২১৯
জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার
বরিশালে সাবেক শিক্ষিকার হাত-পা বাঁধা অর্ধগলিত মরদেহ উদ্ধার
বরিশাল সিটি নির্বাচন: বিএনপিতে হেভিওয়েটদের লড়াই, একক প্রার্থী নিয়ে মাঠে জামায়াত— ‘ফ্যাক্টর চরমোনাই’
বরিশালের যেসব নদীতে বড় লঞ্চ চলত সেগুলো এখন ‘মরা খাল’
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com