Current Bangladesh Time
Sunday October ৪, ২০২৬ ৭:০০ PM
Barisal News
Latest News
Home » বরগুনা » বামনা » বামনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজমিস্ত্রির মৃত্যু
৩ October ২০২৬ Saturday ১:৫১:৪৬ PM
Print this E-mail this

বামনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজমিস্ত্রির মৃত্যু


বামনা ((বরগুনা) প্রতিনিধি:

বরগুনার বামনায় নির্মাণাধীন বাড়িতে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. ইদ্রিস হাওলাদার (৪৫) নামে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে।

শুক্রবার (২ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার বুকাবুনিয়া ইউনিয়নের ডৌয়াতলা বাজারসংলগ্ন রামনা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইদ্রিস হাওলাদার বুকাবুনিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জাফ্রাখালী গ্রামের মৃত মফেজ হাওলাদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ডৌয়াতলা বাজারসংলগ্ন রামনা সড়কের একটি নির্মাণাধীন বাড়িতে রাজমিস্ত্রির কাজ করছিলেন ইদ্রিস।একপর্যায়ে পাইপ কাটার মেশিন দিয়ে কাজ করার সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন হাওলাদার জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক রাজমিস্ত্রির মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে ঘটনাটি দুর্ঘটনা বলে জানা গেছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
ঢাকা-বরিশাল মহাসড়ক মাত্র ১৮ ফুট, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি
বরিশালে বিসিসি’র মার্কেট বাণিজ‍্যে বিএনপি নেত্রীর বাধা, মানববন্ধন
বরিশালে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২১৯
জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার
বরিশালে সাবেক শিক্ষিকার হাত-পা বাঁধা অর্ধগলিত মরদেহ উদ্ধার
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com