![]() বামনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজমিস্ত্রির মৃত্যু
৩ October ২০২৬ Saturday ১:৫১:৪৬ PM
বামনা ((বরগুনা) প্রতিনিধি: ![]() বরগুনার বামনায় নির্মাণাধীন বাড়িতে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. ইদ্রিস হাওলাদার (৪৫) নামে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার বুকাবুনিয়া ইউনিয়নের ডৌয়াতলা বাজারসংলগ্ন রামনা সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইদ্রিস হাওলাদার বুকাবুনিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জাফ্রাখালী গ্রামের মৃত মফেজ হাওলাদারের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ডৌয়াতলা বাজারসংলগ্ন রামনা সড়কের একটি নির্মাণাধীন বাড়িতে রাজমিস্ত্রির কাজ করছিলেন ইদ্রিস।একপর্যায়ে পাইপ কাটার মেশিন দিয়ে কাজ করার সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন হাওলাদার জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক রাজমিস্ত্রির মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে ঘটনাটি দুর্ঘটনা বলে জানা গেছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

