Home » পটুয়াখালী » বাউফল » বাউফলে জমির অধিকার চাওয়ায় বিভিন্ন মামলা দিয়ে হয়রানির অভিযোগ
৪ October ২০২৬ Sunday ৬:২৬:৪৭ PM
বাউফলে জমির অধিকার চাওয়ায় বিভিন্ন মামলা দিয়ে হয়রানির অভিযোগ
বাউফল (পটুয়াখালী) সংবাদদাতা:
পটুয়াখালীর বাউফল উপজেলার মদনপুরা ইউনিয়নের চন্দ্রপাড়া মৌজার দুটি দাগের ৫ দশমিক ৫৬ শতাংশ জমি ক্রয় করেছেন দুই ব্যক্তি। অথচ ভোগ দখলে রেখেছেন ২২ দশমিক ৪৩ শতাংশ জমি। অতিরিক্ত জমির দখলমুক্ত করে দেওয়ার জন্য বলায় প্রকৃত মালিকদের বিভিন্ন মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগী পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, স্থানীয় মোবারক আলী মাতব্বর পৈত্রিক সূত্রে চন্দ্রপাড়া মৌজার ২৮৩ নম্বর খতিয়ানের ৭০২ ও ৭১৫ নম্বর এই দুই দাগের ২৫ দশমিক ৪৩ শতাংশ জমির মালিক। ওই জমি থেকে ১৯৯৭ সালের ১৪ আগষ্ট স্থানীয় মোহাম্মদ মোসলেম উদ্দিন খান ও তার ছোট ভাই মো. কবির হোসেন খানের কাছে ৫ দশমিক ৫৬ শতাংশ জমি বিক্রি করেন। মোবারক আলী তখন ওই জমি গ্রহীতা দুই ভাইকে বুঝিয়ে দেন। পরে মোসলেম উদ্দিন ও কবির হোসেন সুকৌশলে ৭১৫নম্বর দাগের ৮.৪১ শতাংশ ও ৭০২ দাগে ১৪.০২ শতাংশ জমি দখল করে নেন। এ নিয়ে মোববারক আলীর সঙ্গে বিরোধ সৃষ্টি হয় মোসলেম উদ্দিন ও কবির হোসেনের। মোবারক আলীর জ্যেষ্ঠ ছেলে মো. আলাউদ্দিন মাতব্বর বলেন,২০০৪ সালে তার বাবা মারা যাওয়ার পর তারা স্থানীয়ভাবে সালিশ বৈঠকের মাধ্যমে মোসলেম উদ্দিন ও কবির হোসেনকে ৫ দশমিক ৫৬ শতাংশ জমি রেখে বাকি জমি ছেড়ে দিতে বলেন। এরপর থেকে তাদের (আলাউদ্দিন) পরিবারের শিশু ব্যতীত সকল সদস্যদের বিরুদ্ধে চাঁদা দাবি, হুমকি-ধামকির অভিযোগ এনে তিনটি মামলা দিয়ে হয়রানি করছে। এসব মামলায় তাদের আদালতে হাজিরা দিতে হয়। আলাউদ্দিন মাতব্বরের ছেলে মো. মনির মাতব্বর বলেন,তিনি ঢাকায় থাকেন। জমির অধিকার চাওয়ায় সাজানো ঘটনায় একের পর এক মামলায় আসামি হচ্ছেন। এমনকি সাজানো একটি মামলায় ১৯ দিন তাকে কারাগারে থাকতে হয়েছে। এসব বিষয়ে মোসলেম উদ্দিন বলেন,আগে তারা (আলাউদ্দিন) মামলা করেছে বলে তিনি (মোসলেম) তাদের (আলাউদ্দিন) বিরুদ্ধে পরে মামলা করেছেন। তবে তিনি ও তার ভাই অতিরিক্ত জমি দখল করেননি বলেও দাবি করেন। এ বিষয়ে আলাউদ্দিন বলেন, তিনি ও তাদের পরিবারের কেউ মোসলেম উদ্দিন ও কবির হোসেনের বিরুদ্ধে কোনো মামলা করেননি। ৪/১০/২৬
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে সবজির বাজার চড়া, বেড়েছে মাছের দামও
শেবাচিম হাসপাতাল: পাঁচ হাজার রোগীর জন্য মাত্র ১৩টি ট্রলি
বরিশালে পঞ্চম দিনের মতো এলপি গ্যাসশূন্য
ঢাকা-বরিশাল মহাসড়ক মাত্র ১৮ ফুট, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি