Current Bangladesh Time
Monday October ৫, ২০২৬ ৯:২৫ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » বানারীপাড়া » বানারীপাড়ায় সাবেক ইউপি চেয়ারম্যান   মামুন -উর রশিদ স্বপন কারাগারে 
৫ October ২০২৬ Monday ৮:৩৬:৪৮ PM
Print this E-mail this

বানারীপাড়ায় সাবেক ইউপি চেয়ারম্যান   মামুন -উর রশিদ স্বপন কারাগারে 


রাহাদ সুমন,

বিশেষ প্রতিনিধি 

বরিশালের বানারীপাড়ায় শ্রমিকদল নেতার দায়েরকৃত বিষ্ফোরক ও ঘরপোড়া মামলায় আসামী  কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক,জেলা পরিষদের সাবেক সদস্য ও উপজেলার উদয়কাঠী ইউপির সাবেক চেয়ারম্যান মামুন -উর রশিদ স্বপনকে জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।  রোববার (৪ অক্টোবর) তিনি বরিশাল জেলা ও দায়রা জজ আদালতে  আত্মসমর্পন করে 

 জামিন প্রার্থনা করেন।  

আদালতের বিচারক জামিন না মঞ্জুর   করে তাকে কারাগারে পাঠান। এর আগে  একই মামলার আসামী বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সহ- সভাপতি ও উপজেলার সলিয়াবাকপুর  ইউপির সাবেক চেয়ারম্যান জিয়াউল হক মিন্টু,উপজেলা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ মোঃ ফারুক সরদার,উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোঃ মনির হোসেন,উপজেলা 

ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোঃ জাহিদ হোসেন সরদার,ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মনির বিশ্বাস,উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মহসিন ফকির,উপজেলার বাইশারী ইউপির ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি সদস্য মোঃ জাহাঙ্গির হোসেন বেপারী,সৈয়দকাঠীর সাবেক ইউপি সদস্য রিপন বড়াল, পৌর ছাত্রলীগের সভাপতি রাসেল মাল ও বন্দর বাজারের কাপড় ব্যবসায়ী সুমন পোদ্দার হাইকোর্ট থেকে ৬ সপ্তাহের  আগাম জামিন নিয়ে 

গত ২১ সেপ্টেম্বর বরিশাল জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন। আদালতের বিচারক শেখ ফারুক হোসেন  জামিন না মঞ্জুর করে  ৩০ সেপ্টেস্বর জামিনের শুণানীর।দিন ধার্য্য  করে তাদের কারাগারে পাঠান।  ৩০ সেপ্টম্বর জামিন শুনানীতে শুধু উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি মনির বিশ্বাসের একার জামিন মঞ্জুর হয়। জামিন না মঞ্জুর হওয়া 

বাকী ৯ আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতা-কর্মী এখনও কারাবাস করছেন।

প্রসঙ্গত, উপজেলার বাইশারী ইউনিয়ন শ্রমিক দলের যুগ্ন সাধারণ 

সম্পাদক মোঃ রাসেল বাদী হয়ে তার বাড়িতে  বোমা নিক্ষেপ করে অগ্নিসংযোগের অভিযোগে গত ২১ জুন বানারীপাড়া থানায় মামলা দায়ের করেন। মামলার বাদী মো: রাসেল  পেশায় অটোরিক্সা চালক। 

এ মামলায় বরিশাল-২ ( বানারীপাড়া-উজিরপুর) আসনের আওয়ামী লীগেরসাবেক এমপি মনিরুল ইসলাম মনি ও বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানাসহ ৪০জন নামধারী এবং অজ্ঞাতনামা ৩০০ থেকে ৪০০ জন আওয়ামী লীগ নেতাকর্মীদের আসামী করা হয়।

আসামীর মধ্যে উপজেলা বিএনপি সহ সভাপতি সালেক মল্লিক শিমুলের নামও রয়েছে।  

মামলার আাসামী আওয়ামী লীগ দলীয় সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মনিরুল ইসলাম মনি বলেন, পুরো ঘটনাটি সাজানো। আওয়ামী লীগ নেতাকর্মীদের মিথ্যা মামলায় ফাঁসাতে বিএনপি নাটক মঞ্চস্থ করেছে। আওয়ামী লীগ নেতা-কর্মীরা এ মামলাকে রাজনৈতিক হয়রাণিমূলক ও মিথ্যা দাবি করে অবিলম্বে মামলা প্রত্যাহার  ও সকল বন্দিদের মুক্তির দাবি জানিয়েছেন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে সবজির বাজার চড়া, বেড়েছে মাছের দামও
শেবাচিম হাসপাতাল: পাঁচ হাজার রোগীর জন্য মাত্র ১৩টি ট্রলি
বরিশালে পঞ্চম দিনের মতো এলপি গ্যাসশূন্য
ঢাকা-বরিশাল মহাসড়ক মাত্র ১৮ ফুট, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি
বরিশালে বিসিসি’র মার্কেট বাণিজ‍্যে বিএনপি নেত্রীর বাধা, মানববন্ধন
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com