Current Bangladesh Time
Monday October ৫, ২০২৬ ১০:০২ PM
Barisal News
Latest News
Home » গৌরনদী » বরিশাল » গৌরনদীতে ইউপি সদস্যের বাড়িতে ফের চুরি
৫ October ২০২৬ Monday ৯:১১:৫৪ PM
Print this E-mail this

গৌরনদীতে ইউপি সদস্যের বাড়িতে ফের চুরি


গৌরনদী (বরিশাল) প্রতিনিধি:

আড়াই মাসের ব্যবধানে বরিশালের গৌরনদীতে সংরক্ষিত এক ইউপি সদস্যের বসতঘরে ফের চুরির ঘটনা ঘটেছে। 

রোববার (০৪ অক্টোবর) রাতে উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত ইউপি সদস্য হেলেনা আক্তারের খাঞ্জাপুর গ্রামের বাড়িতে এ ঘটনা ঘটে। 

সোমবার (০৫ অক্টোবর) এ তথ্য নিশ্চিত করেছেন গৌরনদী মডেল থানার এসআই সাইফুল ইসলাম।

ইউপি সদস্য হেলেনা আক্তার জানান, তিনি ও পরিবারের সদস্যরা রোববার রাতে বরিশাল শহরের বাসায় ছিলেন। এ সুযোগে চোরেরা বসতঘরের দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে ঘরে থাকা পানির মোটর, এলইডি টেলিভিশনসহ মূল্যবান মালামাল নিয়ে যায়।

ইউপি সদস্যা আরও জানান, সোমবার (৫ অক্টোবর) সকালে প্রতিবেশীরা ঘরের দরজা খোলা দেখতে পেয়ে তাকে খবর দেন। পরে বাড়িতে গিয়ে চুরির বিষয়টি নিশ্চিত হন হেলেনা আক্তার। বিষয়টি থানা পুলিশকে জানানো হয়েছে।

এর আগে গত ১৪ জুলাই রাতেও হেলেনা আক্তারের বাড়িতে চুরি হয়। ওই সময় চোরেরা বাড়ির গেট ও ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে আলমিরা ভেঙে নগদ ৪০ হাজার টাকা, আড়াই ভরি স্বর্ণালংকার, একটি মোবাইল ফোনসহ অন্যান্য মূল্যবান মালামাল নিয়ে যায়।

গৌরনদী মডেল থানার এসআই সাইফুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় ইউপি সদস্যকে থানায় লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।’

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে সবজির বাজার চড়া, বেড়েছে মাছের দামও
শেবাচিম হাসপাতাল: পাঁচ হাজার রোগীর জন্য মাত্র ১৩টি ট্রলি
বরিশালে পঞ্চম দিনের মতো এলপি গ্যাসশূন্য
ঢাকা-বরিশাল মহাসড়ক মাত্র ১৮ ফুট, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি
বরিশালে বিসিসি’র মার্কেট বাণিজ‍্যে বিএনপি নেত্রীর বাধা, মানববন্ধন
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com