পটুয়াখালীর দশমিনা উপজেলায় ফুটবল খেলার সময় মো. আনজুম (১৩) বছর বয়সী এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ সোমবার বিকেল সাড়ে পাঁচ ঘটিকার সময় দশমিনা ইউনিয়নের সরকারি আবদুর রশিদ তালুকদার কলেজ সড়ক সংলগ্ন খেলার মাঠে এ ঘটনা ঘটে।
আনজুমান দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র এবং পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলার রাঙ্গাবালী ইউনিয়নের মো. আরিফুর রহমানের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, আনজুমান আগ থেকেই শারীরিকভাবে অসুস্থ ছিল। আজ বিকেলে আবদুর রশিদ তালুকদার কলেজ সড়ক সংলগ্ন খেলার মাঠে ফুটবল খেলাতে গিয়ে মাঠেই অসুস্থ হয়ে পড়ে। সেখানে শারীরিকভাবে অসুস্থ বোধ করলে সহপাঠীরা তার মাকে খবর দিলে তিনি এসে প্রাথমিক ভাবে পানি খাওয়ান ও মাথায় পানি দেন। পরে দশমিনা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন। পরে তাকে সবুজবাগ ভাড়া বাসায় নিয়ে যাওয়া হয়।
সহপাঠী সাইদ জানান, আনজুমানসহ আমরা একই ক্লাসে পড়াশোনা করি। ওর এজমার সমস্যা আছে। আজ বিকেলে কলেজের পাশের সড়কের একটি মাঠে ফুটবল খেলছিলাম হঠাৎ সে অসুস্থ হয়ে মাটিতে শুয়ে পড়ে। আমি ওর মাকে ফোনে খবর দিলে তিনি এসে হাসপাতালে নিয়ে যায়। সেখানেই মারা যায়।
নিহত আনজুমানের বাবা মো. আরিফুর রহমান জানান, আমি দশমিনা ব্র্যাক অফিসে চাকরি করি সেই কারণে দশমিনা উপজেলার সবুজবাগ ভাড়া বাসায় থাকি। আমার ছেলে শারীরিক ভাবে অসুস্থ। আজ বিকেলে ফুটবল খেলা দেখতে গিয়ে অসুস্থ হয়ে পড়ে। আমি খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সেখান থেকে দশমিনা হাসপাতালে নিয়ে যাই। ডাক্তার দেখে বলেন হাসপাতালে আনার আগেই সে মারা গিয়েছে। এখন আমরা তাকে গ্রামের বাড়ি নিয়ে যাচ্ছি। আগামীকাল মঙ্গলবার সকালে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হবে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে সবজির বাজার চড়া, বেড়েছে মাছের দামও
শেবাচিম হাসপাতাল: পাঁচ হাজার রোগীর জন্য মাত্র ১৩টি ট্রলি
বরিশালে পঞ্চম দিনের মতো এলপি গ্যাসশূন্য
ঢাকা-বরিশাল মহাসড়ক মাত্র ১৮ ফুট, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি