Current Bangladesh Time
Sunday October ৪, ২০২৬ ৪:৪৮ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » বরিশাল সদর » বরিশালে দেড় ঘণ্টা প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় শ্রমিক লীগ নেতা
৪ October ২০২৬ Sunday ৩:১০:৫৭ PM
Print this E-mail this

বরিশালে দেড় ঘণ্টা প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় শ্রমিক লীগ নেতা


নগর প্রতিনিধি:

দেড় ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে বরিশাল মহানগর শ্রমিক লীগের ক্রীড়াবিষয়ক সম্পাদক সাফিন আহমেদ সুমন মায়ের জানাজা ও দাফনে অংশ নিয়েছেন। আজ শনিবার দুপুরে হাতকড়া অবস্থাতেই তিনি জানাজা ও দাফনে অংশ নেন। বাসায় পৌঁছানোর পর এবং কারাগারে ফেরত যাওয়াকালে সেখানে স্বজনদের আহাজারি করতে দেখা যায়। 

জানা গেছে, সুমন নগরীর কাউনিয়া প্রথম গলির বাঁশতলা এলাকার নুর হাওলাদারের ছেলে। গত ১১ সেপ্টেম্বর দুপুর পৌনে ২টায় নগরীর চাঁদমারী এলাকায় ছাত্রলীগের ব্যানারে মিছিল করার অভিযোগে তিনি গ্রেপ্তার হয়েছেন। সুমনের মা তাছলিমা বেগম গতকাল শুক্রবার দিবাগত রাতে মৃত্যুবরণ করেছেন। স্বজনদের আবেদনের প্রেক্ষিতে দেড় ঘণ্টার জন্য তাকে প্যারোলে মুক্তি দেওয়া হয়েছিল। 

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনজিত চন্দ্র নাথ জানিয়েছেন, সুমনকে দুপুরে ২টায় কাউনিয়া প্রথম গলির বাসভবনে নেওয়া হয়। জানাজা ও দাফন শেষে সাড়ে ৩টায় তাকে আবার কারাগারে ফেরত পাঠানো হয়েছে। 

প্রসঙ্গত, গত ১১ সেপ্টেম্বর চাঁদমারী এলাকায় মিছিল করার অভিযোগে কোতোয়ালি মডেল থানায় সন্ত্রাস দমন আইনে মামলা করেছেন ১১ নম্বর ওয়ার্ড ছাত্রদলের আহ্বায়ক এস এম রায়হান আজাদ। ১ নম্বর আসামি করা হয়েছে সুমনকে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে বিসিসি’র মার্কেট বাণিজ‍্যে বিএনপি নেত্রীর বাধা, মানববন্ধন
বরিশালে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২১৯
জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার
বরিশালে সাবেক শিক্ষিকার হাত-পা বাঁধা অর্ধগলিত মরদেহ উদ্ধার
বরিশাল সিটি নির্বাচন: বিএনপিতে হেভিওয়েটদের লড়াই, একক প্রার্থী নিয়ে মাঠে জামায়াত— ‘ফ্যাক্টর চরমোনাই’
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com