বরিশালের গৌরনদীতে জয় মন্ডল (১৪) নামের এক কিশোর দুদিন ধরে নিখোঁজ রয়েছে। এ ঘটনায় নিখোঁজ জয়ের মা থানায় সাধারণ ডায়েরি করেছেন।
নিখোঁজ জয় মন্ডল মাহিলাড়া গ্রামের অতুল মন্ডলের ছেলে এবং মাহিলাড়া এএন মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র।
জয়ের মা ঝুমুর রানী জানান, গত বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে বাসা থেকে বের হয় জয়। পরবর্তীতে মাহিলাড়া বাজার থেকে নিখোঁজ হয় সে। আত্মীয়স্বজনসহ একাধিক স্থানে খুঁজেও তাকে পাওয়া যায়নি। ছেলেকে খুঁজে পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।
গৌরনদী মডেল থানার ওসি মো. তারিক হাসান রাসেল জানিয়েছেন, নিখোঁজ স্কুল ছাত্রকে উদ্ধারের জন্য ইতোমধ্যে কাজ চলছে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
স্বামী রিফাত হত্যার বিচার শেষ হয়নি ৭ বছরেও: কনডেম সেলে অপেক্ষা ফুরায় না মিন্নির
বরিশালে ফাঁসির দণ্ড পাওয়া কয়েদির মৃত্যু
বরিশালে ভাড়া বাসায় হত্যাকাণ্ডের শিকার শিক্ষিকার মোবাইল উদ্ধার, গ্রেপ্তার ২
বরিশালে সবজির বাজার চড়া, বেড়েছে মাছের দামও
শেবাচিম হাসপাতাল: পাঁচ হাজার রোগীর জন্য মাত্র ১৩টি ট্রলি