![]() দুদিন ধরে নিখোঁজ গৌরনদীর ১৪ বছরের জয়
৩ October ২০২৬ Saturday ৬:২৯:২৫ PM
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি: ![]() বরিশালের গৌরনদীতে জয় মন্ডল (১৪) নামের এক কিশোর দুদিন ধরে নিখোঁজ রয়েছে। এ ঘটনায় নিখোঁজ জয়ের মা থানায় সাধারণ ডায়েরি করেছেন। নিখোঁজ জয় মন্ডল মাহিলাড়া গ্রামের অতুল মন্ডলের ছেলে এবং মাহিলাড়া এএন মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র। জয়ের মা ঝুমুর রানী জানান, গত বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে বাসা থেকে বের হয় জয়। পরবর্তীতে মাহিলাড়া বাজার থেকে নিখোঁজ হয় সে। আত্মীয়স্বজনসহ একাধিক স্থানে খুঁজেও তাকে পাওয়া যায়নি। ছেলেকে খুঁজে পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি। গৌরনদী মডেল থানার ওসি মো. তারিক হাসান রাসেল জানিয়েছেন, নিখোঁজ স্কুল ছাত্রকে উদ্ধারের জন্য ইতোমধ্যে কাজ চলছে। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

