ভোলার বোরহানউদ্দিনে বিশেষ অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. মোস্তফা মাঝি (৫৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক বিক্রির ৪৮ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়েছে।
গতকাল শনিবার (৩ অক্টোবর) গভীর রাতে উপজেলার সাচড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের নজির মাঝি বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
জেলা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বোরহানউদ্দিন থানা পুলিশের একটি বিশেষ দল শনিবার রাত সাড়ে ১০টার দিকে ইউনিয়নের মোস্তফা মাঝির বসতঘরে অভিযান পরিচালনা করে। এ সময় তাঁর কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির ৪৮ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার মোস্তফা মাঝি সাচড়া ইউনিয়নের চরগাজীপুর ১ নম্বর ওয়ার্ডের মৃত নজির আহম্মদ মাঝির ছেলে।
পুলিশের তথ্য অনুযায়ী, মোস্তফা মাঝির বিরুদ্ধে এর আগে ৯টি মাদক মামলা এবং দুটি জিআর মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফ আলী জানান, এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
ঢাকা-বরিশাল মহাসড়ক মাত্র ১৮ ফুট, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি