Current Bangladesh Time
Sunday July ১২, ২০২৬ ১১:৫৩ PM
Barisal News
Latest News
Home » ইন্দুরকানী » পিরোজপুর » পিরোজপুরে হত্যা মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার
৩ March ২০২৬ Tuesday ১:২৫:৪৮ AM
Print this E-mail this

পিরোজপুরে হত্যা মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার


ইন্দুরকানী ((পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের ইন্দুরকানীতে আব্দুল আজিজ হাওলাদার ওরফে আজিজ মিনিস্টার (৬২) নামের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২ মার্চ) দুপুর দুইটার দিকে উপজেলার সেউতিবাড়ীয়া গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

জানা গেছে, গ্রেফতারকৃত আব্দুল আজিজ বাংলাদেশ আওয়ামী লীগের উপজেলার ইন্দুরকানী সদর ইউনিয়নের সাধারণ সম্পাদক হিসেবে ছিলেন। আজিজ ইউনিয়ন পর্যায়ের নেতৃত্বে থাকলেও পুরো উপজেলাব্যাপী তার প্রভাব ছিল।

ইন্দুরকানী থানার এসআই মো. সাইদুর রহমান জানান, আজিজের বিরুদ্ধে হত্যাসহ একাধিক নাশকতার মামলা রয়েছে। গ্রেফতারের পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
প্রধানমন্ত্রীর বরিশাল আগমন: চার দাবি পূরণের আশায় বুক বেঁধেছে বরিশাল
আগামীকাল বরিশাল আসছেন প্রধানমন্ত্রী
স্বাস্থ্যের পরিচালককে নিয়ে বরিশাল ড্যাবের প্রকাশ্যে গ্রুপিং, স্বাস্থ্য বিভাগে অস্থিরতা 
প্রধানমন্ত্রীর বরিশাল সফর ঘিরে বিএনপির প্রস্তুতি, নিরাপত্তায় প্রশাসনের তৎপরতা
বরিশাল বিভাগে ডেঙ্গু বাড়ছে, ২ জনের মৃত্যু
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com