পটুয়াখালীর বাউফল উপজেলার বগা ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বেগম খালেদা জিয়া–এর রুহের মাগফেরাত কামনায় ইফতার মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে বগা বাজার মিলনায়তনে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল গণি শিকদার। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের সভাপতি মো. আব্দুল্লাহ আল ফাহাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউফল উপজেলা বিএনপির সদস্য খাইরুল ইসলাম কাজল। বিশেষ বক্তা ছিলেন বাউফল উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. শরীয়ত উল্লাহ সৈকত। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সহসভাপতি মোহাম্মদ ইলিয়াস, উপজেলা ছাত্রদলের ১ নম্বর সদস্য মো. কাউসার হোসেন, বগা কলেজ শাখার ইয়াকুব শরীফ ডিগ্রি কলেজের সভাপতি কাজী লিমন এবং বাউফল ডিগ্রি কলেজ শাখার সাধারণ সম্পাদক মো. ইশতিয়াক রসুল সোয়েবসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় বেগম খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে। তারা তার রাজনৈতিক জীবন, ত্যাগ ও দেশপ্রেমের কথা তুলে ধরে তার আত্মার শান্তি কামনা করেন। বক্তারা আগামী দিনে দলের সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান। ইফতারের আগে অনুষ্ঠিত দোয়া ও মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ, দলের ঐক্য এবং প্রয়াত নেত্রীর রুহের মাগফেরাত কামনা করা হয়। অনুষ্ঠানে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগা ইউনিয়ন ছাত্রদলের সদস্য মো. কাউসার সিকদার। সার্বিক ব্যবস্থাপনায় ছিল বগা ইউনিয়ন ছাত্রদল।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।