Current Bangladesh Time
Monday June ২২, ২০২৬ ৩:১৪ PM
Barisal News
Latest News
Home » পটুয়াখালী » বাউফল » ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল
৩ March ২০২৬ Tuesday ৮:০৪:৩৪ PM
Print this E-mail this

ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল


বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:


পটুয়াখালীর বাউফল উপজেলার বগা ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বেগম খালেদা জিয়া–এর রুহের মাগফেরাত কামনায় ইফতার মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে বগা বাজার মিলনায়তনে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল গণি শিকদার। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের সভাপতি মো. আব্দুল্লাহ আল ফাহাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউফল উপজেলা বিএনপির সদস্য খাইরুল ইসলাম কাজল। বিশেষ বক্তা ছিলেন বাউফল উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. শরীয়ত উল্লাহ সৈকত।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সহসভাপতি মোহাম্মদ ইলিয়াস, উপজেলা ছাত্রদলের ১ নম্বর সদস্য মো. কাউসার হোসেন, বগা কলেজ শাখার ইয়াকুব শরীফ ডিগ্রি কলেজের সভাপতি কাজী লিমন এবং বাউফল ডিগ্রি কলেজ শাখার সাধারণ সম্পাদক মো. ইশতিয়াক রসুল সোয়েবসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় বেগম খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে। তারা তার রাজনৈতিক জীবন, ত্যাগ ও দেশপ্রেমের কথা তুলে ধরে তার আত্মার শান্তি কামনা করেন। বক্তারা আগামী দিনে দলের সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান।
ইফতারের আগে অনুষ্ঠিত দোয়া ও মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ, দলের ঐক্য এবং প্রয়াত নেত্রীর রুহের মাগফেরাত কামনা করা হয়। অনুষ্ঠানে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগা ইউনিয়ন ছাত্রদলের সদস্য মো. কাউসার সিকদার। সার্বিক ব্যবস্থাপনায় ছিল বগা ইউনিয়ন ছাত্রদল।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
মাদকের রমরমা বাণিজ্য: বরিশাল কেন্দ্রীয় কারাগার যেন ‘ইয়াবার বাজার’
পুলিশের ধাওয়ায় ড্রেনে পড়ে আ.লীগ নেতার মৃত্যু, স্বজনদের অভিযোগ
বরিশালে কিশোর গ্যাংয়ের সশস্ত্র শোডাউন
বরিশালে ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন
ভাঙ্গা-কুয়াকাটা রেললাইন প্রকল্প:লাল কালির নম্বরেই বছরের পর বছর পার
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com