![]() মেঘনায় অবৈধভাবে বালু উত্তোলন, ১৪ ড্রেজারের নথিপত্র জব্দ
৪ March ২০২৬ Wednesday ১২:৩০:২২ PM
নিজস্ব প্রতিনিধি: ![]() বরিশালের হিজলা সংলগ্ন মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে কোস্টগার্ড ও জেলা প্রশাসন। এ সময় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১৪টি ড্রেজারের নথিপত্র জব্দ করা হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) দিনব্যাপী অভিযান পরিচালনা শেষে রাতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, ‘অবৈধ বালু উত্তোলন ও বালুখেকোদের হাত থেকে নদী ও উপকূলীয় এলাকা রক্ষায় তাদের অভিযান অব্যাহত থাকবে।’ সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

