Current Bangladesh Time
Monday May ২৫, ২০২৬ ৩:৩৭ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » হিজলা » মেঘনায় অবৈধভাবে বালু উত্তোলন, ১৪ ড্রেজারের নথিপত্র জব্দ
৪ March ২০২৬ Wednesday ১২:৩০:২২ PM
Print this E-mail this

মেঘনায় অবৈধভাবে বালু উত্তোলন, ১৪ ড্রেজারের নথিপত্র জব্দ


নিজস্ব প্রতিনিধি:

বরিশালের হিজলা সংলগ্ন মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে কোস্টগার্ড ও জেলা প্রশাসন। এ সময় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১৪টি ড্রেজারের নথিপত্র জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (৩ মার্চ) দিনব্যাপী অভিযান পরিচালনা শেষে রাতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।


তিনি জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোর ৪টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মেঘনা নদীর সওড়া সৈয়দখালি এলাকায় এই অভিযান পরিচালনা হয়। কোস্ট গার্ড বেইজ ভোলা, স্টেশন ইলিশা, কালীগঞ্জ ও হিজলার সদস্যরা সংশ্লিষ্ট নির্বাহী ম্যাজিস্ট্রেটগণের সমন্বয়ে এ অভিযানে অংশ নেন। অভিযান চলাকালীন বালু উত্তোলনের বৈধ নথিপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় ১৪টি ড্রেজারের কাগজপত্র জব্দ করা হয়।


​পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত নথিপত্রগুলো বরিশাল জেলা প্রশাসকের নিকট হস্তান্তর করা হয়েছে।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, ‘অবৈধ বালু উত্তোলন ও  বালুখেকোদের হাত থেকে নদী ও উপকূলীয় এলাকা রক্ষায় তাদের অভিযান অব্যাহত থাকবে।’

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে রোগীর মৃত্যুকে ঘিরে হাতাহাতি, কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা
বিপজ্জনক ৩৮ বাঁকে নিত্য দুর্ঘটনা: মৃত্যুফাঁদের মহাসড়কে দক্ষিণের ঈদযাত্রা
সাবেক এমপি ও আ,লীগ নেতা ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন
বরিশালে প্রাথমিকের সাড়ে ৬ হাজার পদ শূন্য
আ.লীগের সাবেক এমপির সম্পত্তি জব্দের নির্দেশ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com