![]() ববিতে ছাত্রীদের আপত্তিকর ছবি তোলার অভিযোগ, বিক্ষোভ
৪ March ২০২৬ Wednesday ৫:৩৬:৫৫ PM
ক্যাম্পাস প্রতিনিধি: ![]() বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ছাত্রীদের আপত্তিকর ছবি তোলার অভিযোগ উঠেছে রসায়ন বিভাগের এক শিক্ষার্থীর বিরুদ্ধে। বুধবার (০৪ মার্চ) এ ঘটনায় শিক্ষার্থীরা মানববন্ধন করে অভিযুক্তের শাস্তি দাবি করেছেন। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, রসায়ন বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী তূর্য বাড়ৈ গত মঙ্গলবার রাতে সমাজবিজ্ঞান বিভাগের এক ছাত্রীর ছবি তোলার সময় হাতেনাতে ধরা পড়েন। পরবর্তীতে সাধারণ শিক্ষার্থীরা তার ফোন ও ল্যাপটপ তল্লাশি করলে বেরিয়ে আসে চাঞ্চল্যকর সব তথ্য। অভিযুক্ত তূর্যর ল্যাপটপ ও ফোনে ছাত্রীদের প্রায় এক হাজারের বেশি ব্যক্তিগত ও আপত্তিকর ছবি পাওয়া গেছে।
অভিযুক্ত তুর্যের বহিষ্কারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বুধবার সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মানববন্ধন করেন শিক্ষার্থীরা।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

