Current Bangladesh Time
Monday June ২৯, ২০২৬ ১:৩২ AM
Barisal News
Latest News
Home » ক্যাম্পাস » বরিশাল » ববিতে ছাত্রীদের আপত্তিকর ছবি তোলার অভিযোগ, বিক্ষোভ
৪ March ২০২৬ Wednesday ৫:৩৬:৫৫ PM
Print this E-mail this

ববিতে ছাত্রীদের আপত্তিকর ছবি তোলার অভিযোগ, বিক্ষোভ


ক্যাম্পাস প্রতিনিধি:

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ছাত্রীদের আপত্তিকর ছবি তোলার অভিযোগ উঠেছে রসায়ন বিভাগের এক শিক্ষার্থীর বিরুদ্ধে। বুধবার (০৪ মার্চ) এ ঘটনায় শিক্ষার্থীরা মানববন্ধন করে অভিযুক্তের শাস্তি দাবি করেছেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, রসায়ন বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী তূর্য বাড়ৈ গত মঙ্গলবার রাতে সমাজবিজ্ঞান বিভাগের এক ছাত্রীর ছবি তোলার সময় হাতেনাতে ধরা পড়েন। পরবর্তীতে সাধারণ শিক্ষার্থীরা তার ফোন ও ল্যাপটপ তল্লাশি করলে বেরিয়ে আসে চাঞ্চল্যকর সব তথ্য। অভিযুক্ত তূর্যর ল্যাপটপ ও ফোনে ছাত্রীদের প্রায় এক হাজারের বেশি ব্যক্তিগত ও আপত্তিকর ছবি পাওয়া গেছে।


নাম প্রকাশে অনিচ্ছুক বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানান, গত চার বছর ধরে ল্যাবে প্রাক্টিক্যাল ক্লাসসহ বিভিন্ন সময়ে নারী শিক্ষার্থীদের পোশাকের অসতর্ক মুহূর্তের ছবি তুলে আসছিলেন তূর্য। এসব ছবি অত্যন্ত সুপরিকল্পিতভাবে পেনড্রাইভ ও ইমেইল ব্যাকআপে ফোল্ডার আকারে সাজিয়ে রাখা হয়েছিল।

অভিযুক্ত তুর্যের বহিষ্কারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বুধবার সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মানববন্ধন করেন  শিক্ষার্থীরা।


এ সময় তারা বলেন, সহপাঠীর এমন বিকৃত মানসিকতা আমাদের আতঙ্কিত করে তুলেছে। অভিযুক্ত এই বিপুল পরিমাণ ছবি কোনো পর্নোগ্রাফি সাইটে বা ব্ল্যাকমেইলের উদ্দেশ্যে ব্যবহার করেছে কি না, তা খতিয়ে দেখার দাবি জানান তারা।


এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. তৌফিক আলম জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। প্রক্টরিয়াল বডি তদন্ত চালিয়ে যাচ্ছে এবং বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
খাল উদ্ধার না হলে ডুববে ‘প্রাচ্যের ভেনিস’
নকল আর হচ্ছে না, এখন লক্ষ্য শিক্ষার মানোন্নয়ন: বরিশালে শিক্ষামন্ত্রী
বরিশালের এমপিরা চার দাবিতে একাট্টা
বরিশালের উন্নয়নে বাজেট বরাদ্দ নেই, সংসদে এমপি’র ক্ষোভ
বরিশালের মহাফেজখানায় ঘুসের কারবার
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com