![]() বাউফলে জমি নিয়ে বিরোধের জেরে বসতঘর ভাঙচুর; সংঘর্ষে নারীসহ আহত ১০
৫ March ২০২৬ Thursday ১০:২২:৪১ PM
অনলাইন নিউজ ডেস্ক: ![]() পটুয়াখালীর বাউফলে জমি সংক্রান্ত বিরোধের জেরে বসতঘর ভাঙচুর ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। বুধবার (৪ মার্চ) সন্ধ্যায় উপজেলার নওনালা ইউনিয়নের বানছারওয়ালা গ্রামের হাওলাদার বাড়িতে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার দুপুরে উভয় পক্ষই থানায় মামলা দায়েরের আবেদন করেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ইসমাইল হাওলাদারের সঙ্গে একই বাড়ির মিনারা বেগমের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে পূর্বেও তাদের মধ্যে একাধিক মামলা-পাল্টা মামলা রয়েছে। বুধবার বাড়ির সামনে নতুন সড়ক নির্মাণের জন্য পাশের জমি থেকে মাটি কাটাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় বসতঘরে হামলা ও ভাঙচুরের ঘটনাও ঘটে। সংঘর্ষে ইসমাইল হাওলাদারের তিন ছেলে ও অপর পক্ষের মিনারা বেগম গুরুতর আহত হন। এছাড়া আরও ছয়জন আহত হয়েছেন বলে জানা গেছে। এ বিষয়ে বাউফল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আতিকুল ইসলাম বলেন, “উভয় পক্ষের অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহণের প্রক্রিয়া চলছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।” সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

