Home » পটুয়াখালী » বাউফল » বাউফলে জমি নিয়ে বিরোধের জেরে বসতঘর ভাঙচুর; সংঘর্ষে নারীসহ আহত ১০
৫ March ২০২৬ Thursday ১০:২২:৪১ PM
বাউফলে জমি নিয়ে বিরোধের জেরে বসতঘর ভাঙচুর; সংঘর্ষে নারীসহ আহত ১০
অনলাইন নিউজ ডেস্ক:
পটুয়াখালীর বাউফলে জমি সংক্রান্ত বিরোধের জেরে বসতঘর ভাঙচুর ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।
বুধবার (৪ মার্চ) সন্ধ্যায় উপজেলার নওনালা ইউনিয়নের বানছারওয়ালা গ্রামের হাওলাদার বাড়িতে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার দুপুরে উভয় পক্ষই থানায় মামলা দায়েরের আবেদন করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ইসমাইল হাওলাদারের সঙ্গে একই বাড়ির মিনারা বেগমের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে পূর্বেও তাদের মধ্যে একাধিক মামলা-পাল্টা মামলা রয়েছে। বুধবার বাড়ির সামনে নতুন সড়ক নির্মাণের জন্য পাশের জমি থেকে মাটি কাটাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় বসতঘরে হামলা ও ভাঙচুরের ঘটনাও ঘটে।
সংঘর্ষে ইসমাইল হাওলাদারের তিন ছেলে ও অপর পক্ষের মিনারা বেগম গুরুতর আহত হন। এছাড়া আরও ছয়জন আহত হয়েছেন বলে জানা গেছে।
এ বিষয়ে বাউফল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আতিকুল ইসলাম বলেন, “উভয় পক্ষের অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহণের প্রক্রিয়া চলছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)