পটুয়াখালীর বাউফল উপজেলায় ৯ বছর বয়সি নাতীকে ধর্ষনের অভিযোগে নানা লালু শাহ (৬০) কে গ্রেফতার করেছে প্রশাসন। শুক্রবার রাতে ঢাকার লালবাগ এলাকা থেকে পুলিশ ও র্যাব যৌথ অভিযানে তাকে গ্রেফতার করে। লালু শাহ উপজেলার নাজিরপুর ইউনিয়নের ধানদী গ্রামের ৬ নং ওয়ার্ডের বাসিন্দা। এরা সম্পর্কে নানা নাতী বলে জানা গেছে। অভিযোগ সুত্রে জানা গেছে, রবিবার (১ মার্চ) সন্ধ্যার দিকে ধানদী গ্রামে একটি খালি ঘরে শিশুটিকে একা পেয়ে ধর্ষণ করেন লালু শাহ। পরে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে তাকে চিকিৎসার জন্য রবিবার রাতেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুর রউফ বলেন, এক পর্যায়ে শারীরিক অবস্থা বিবেচনা করে ফরেনসিক রিপোর্টের জন্য ওই রাতেই (১ মার্চ) শিশুটিকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বাউফল থানার ওসি (তদন্ত) আতিকুল ইসলাম জানান, ঘটনার দিনই শিশুটির পরিবার থেকে একটি লিখিত অভিযোগ দেওয়া হয়। এরপড় অভিযুক্ত লালু শাহকে গ্রেফতারের জন্য চেষ্টা অব্যাহত ছিল। তথ্য প্রযুক্তির মাধ্যমে শুক্রবার রাত ১০টার দিকে ঢাকার লালবাগ এলাকা থেকে পুরিশ ও র্যাব যৌথ অভিযানে তাকে গ্রেফতার করে। আজ (শনিবার) অভিযুক্তকে আদালতে সোপর্দ করা হয়েছে।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।